‘সামিকে কেন সুযোগ দেওয়া হয় না, বুঝি না!’, বিশ্বকাপের মাঝেই সৌরভের বিস্ফোরক মন্তব্য

রঞ্জি সেমিতে ৮ উইকেটের পরও জাতীয় দলে শামির সুযোগ না মেলায় বিস্মিত সৌরভ; বিশ্বকাপে ভারতকে ফেভারিট বললেও সতর্ক থাকার বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রঞ্জি ট্রফির সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্সের পর ফের জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবি জোরালো হয়েছে Mohammed Shami-র। আর সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক Sourav Ganguly। তাঁর প্রশ্ন, সামির মতো মানের বোলার কীভাবে জাতীয় দলের বাইরে থাকেন!

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে বাংলার হয়ে প্রথম ইনিংসে ৯০ রানে ৮ উইকেট নিয়েছেন শামি। এই পারফরম্যান্সের পর থেকেই নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।

Shamim Ahamed Ads

মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন,
“মহম্মদ সামির মতো উচ্চ মানের ক্রিকেটারকে কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হয় না, সেটাই বড় প্রশ্ন। ৩৫ বছর বয়স হলেও এখনও দারুণ পারফর্ম করছে। আন্তর্জাতিক স্তরে পারফর্ম করতে পারলে বয়স কোনও ফ্যাক্টর নয়। ওর অবশ্যই সুযোগ পাওয়া উচিত।”

তিনি আরও জানান, নির্বাচকেরা মাঠে এসে সামির খেলা দেখেছেন, তারপরও তাঁকে দলে না রাখা অবাক করার মতো বিষয়।

তবে রঞ্জি সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং ধস নিয়েও হতাশা প্রকাশ করেছেন সৌরভ। সুবিধাজনক অবস্থায় থেকেও ৯৯ রানে অলআউট হয়ে যাওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিশ্বকাপে ভারতই ফেভারিট, তবে সতর্ক সৌরভ

বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, ভারত শক্তিশালী দল হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে অঘটনের সম্ভাবনা সব সময় থাকে।

সৌরভ বলেন,
“সুপার এইটে কঠিন লড়াই। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ডের মতো শক্তিশালী দল রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কাও ভালো খেলছে। তাই এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছি না। তবে সবচেয়ে শক্তিশালী দল ভারতই।”

ঈশানের কামব্যাকে মুগ্ধ সৌরভ

Ishan Kishan-এর প্রত্যাবর্তন নিয়েও প্রশংসা করেছেন সৌরভ। তাঁর মতে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ফের দলে জায়গা পাওয়া সহজ নয়।

সৌরভের কথায়,
“প্রায় দুই বছর বাইরে থেকেও যেভাবে কামব্যাক করেছে, সেটা প্রশংসার যোগ্য। দারুণ ছন্দে আছে। বিশ্বকাপে বড় ভূমিকা নেবে বলে মনে করি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত