নজরবন্দি ব্যুরো: গুরুতর অসুস্থ ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার তাঁকে উডল্যান্ডস-এ ভর্তি করা হয়েছে। এবার তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের, জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: অসুস্থ সৌরভ গাঙ্গুলি, ভর্তি হাসপাতালে


শনিবার আচমকা অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। ঠিক কোন কারণে সৌরভ আচমকা ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে তাঁর আচমকা অসুস্থ হওয়ায় সৌরভ অনুগামীদের মধ্যে চিন্তার ছায়া নেমে এসেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে এর্মাজেন্সিতে তাঁকে দেখছেন চিকিৎসরা। আপাতত প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা গিয়েছে। তবে ঠিক কোন কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। উল্লেখ্য, এর আগে কখনও এরকম সমস্যার মধ্যে তিনি পড়েননি বলেই পরিবার সূত্রে খবর।
সূত্র আরও জানাচ্ছে, গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন মহারাজ। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।


গুরুতর অসুস্থ ‘মহারাজ’, হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। ৪ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এমনকি তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে।







