নজরবন্দি ব্যুরো: মাঠ থেকে রাজনৈতিক ময়দানের প্রশ্নে সক্কলে চাইছেন ‘রাজার মেজাজে’ দাদা স্পর্ধা ফেরাক মাঠেই। এই প্রজন্মের বড়ো হয়ে ওঠা ক্রিকেটের মহারাজকে দেখতে দেখতে। এই প্রজন্ম বড়ো হচ্ছে লর্ডসে দেশের জার্সি ওড়ানো স্পর্ধা দেখতে দেখতে। আগের প্রজন্ম টিভির সামনে বসে দেখেছে একটা গোটা মানুষের মাঠের যাত্রাপথ। তিনিই যখন এই কঠিন পরিস্থিতিতে থমকে যান সাময়িক ভাবে, স্বাভাবিক ভাবেই থমকে যায় এতগুলো মানুষের আবেগ। সৌরভ গাঙ্গুলি শুধু বেহালা বা বাংলা নয়, শুধু গোটা ভারতের স্পর্ধা। ক্রিকেটের ময়দানে তিনি দীর্ঘদিন আবেগ থেকে বিতর্ক সবকিছু নিয়ে সবকিছুর ওপরে গিয়ে অবস্থান করছেন।
আরও পড়ুনঃ অবশেষে স্বপ্নপূরণ, তারকাখচিত মুম্বই দলে জায়গা পেলেন জুনিয়র তেন্ডুলকর।
আর এবার একধাপ এগিয়ে ক্রিকেটের মাঠ থেকে তাঁর নাম এসে পড়েছে ময়দানে। বাংলার রাজনীতির ময়দানে। গত কয়েকদিন পর টানটান উত্তেজনায় বাংলা। দাদা কোনদিকে যাচ্ছেন। আচমকাই একটা শীতের সকাল পুরো কলকাতার ময়দান থেকে রাজনীতির ময়দানে উত্তেজনা তৈরি করে দিয়েছিল, দিনটা ছিল সৌরভের রাজভবন যাওয়া, পর দিন সকালেই আবার ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলির মূর্তি উন্মোচনে অমিত শাহের সাথে এক মঞ্চে অবস্থান। ব্যাস্। হাজার জল্পনা একসাথে উস্কে দিয়েছেন মহারাজ।
তবে রাজনীতির এত উত্তেজনার মধ্যেই হঠাৎ থমকে গেছে। সব বিতর্ক জল্পনা থেমে সবাই প্রার্থনা করছেন এখন। দাদা অসুস্থ। জিম করতে গিয়ে বুকে ব্যথা,সেখান থেকে মৃদু হার্ট অ্যাটাক, হৃৎপিণ্ডের তিনটি ধমনীতে ব্লকেজ, একটিতে সেন্ট স্থাপন, এখনো বাকি দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবার। হঠাৎ একদিনের এসব ঘটনায় কার্যত থমকে গেছে বাংলা। থমকে গেছে মাঠ থেকে ময়দানের প্রবেশের জল্পনা ও। সাধারণ মানুষ থেকে নেতা নেত্রী প্রত্যেকে বার্তা থেকে প্রার্থনা করছেন ।
মূখ্যমন্ত্রী থেকে অমিত শাহ্ প্রত্যেকে যোগাযোগ রাখছেন। খবর নিচ্ছেন সকল রাজনৈতিক দলের কর্মকর্তারা। রবিবার উডল্যান্ড- এ দাদার সাথে দেখা করেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। দেখা করেন তৃণমূল নেতা অরূপ রায়, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ও। তবে এই মুহূর্তে দাদার রাজনীতির ময়দানে প্রবেশের থেকে মানুষ বেশি ভাবছেন দাদার সুস্থ হওয়া নিয়ে। প্রত্যেক দলের নেতারাই চাইছেন সৌরভ সুস্থ হয়ে ফিরে আসুন।
মাঠ থেকে রাজনৈতিক ময়দানের প্রশ্নে সক্কলে চাইছেন ‘রাজার মেজাজে’ দাদা স্পর্ধা ফেরাক মাঠেই। সারা দেশের মানুষ দাদা কে ভালবসেন। কেউ কেউ বলছেন দাদাকে মাঠের জগতেই থাকতে দেওয়া হোক, সিপিএম নেতা অশোক বাবুও জানান সৌরভের জনপ্রিয়তা এবং স্বচ্ছ ভাবমূর্তি কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি বন্ধ হোক। প্রশ্ন উঠছে মাঠ নাকি ময়দান? দাদা কি বাংলা ভোটের আগে এবার রাজনীতির ময়দানে নামবেন?? উত্তর দিচ্ছেন সকলে একবাক্যে। সবাই দাদাকে সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে দেখতে চান। বরাবরের মতো। রাজার মেজাজে।



