ব্যারাকপুরে পাল্টা চাল তৃণমূলের, কাকা অর্জুনের বিরুদ্ধে ভোটের ময়দানে ভাইপো সৌরভ!

Barrackpore: বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিংহ। আর প্রার্থী পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট হিসাবে তাঁরই ভাইপো সৌরভকে নিযুক্ত করল তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
রবিবারের জনগর্জন সভা থেকে ৪২ আসনে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দেখা যায়, ব্যারাকপুরে অর্জুন সিংহকে টিকিট না দিয়ে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। সেই থেকেই ক্ষুব্ধ অর্জুন। এমনকি যে জল্পনা চলছিল, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তাই হল। শুক্রবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন।
ব্যারাকপুরে পাল্টা চাল তৃণমূলের, কাকা অর্জুনের বিরুদ্ধে ভোটের ময়দানে ভাইপো সৌরভ!
ব্যারাকপুরে পাল্টা চাল তৃণমূলের, কাকা অর্জুনের বিরুদ্ধে ভোটের ময়দানে ভাইপো সৌরভ!
ব্যারাকপুরে পাল্টা চাল তৃণমূলের, কাকা অর্জুনের বিরুদ্ধে ভোটের ময়দানে ভাইপো সৌরভ!
বৃহস্পতিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্যামনগর অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন পার্থ ভৌমিক। সেখানেরই আর এক নেতা সোমনাথ তালুকদারও অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে সূত্রের খবর। আর সেই জন্যেই ব্যারাকপুরে অর্জুনকে ‘নিরস্ত্র’ করতে তাঁরই ভাইপো সৌরভ সিংহকে ভোটযুদ্ধের আসরে নামিয়ে দিল তৃণমূল।
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অর্জুনের বক্তব্য ছিল, “আমি সাংসদ ছিলাম সেটাই থাকতে চাই। মন্ত্রিত্ব চাই না।” এদিকে আবার পার্থ ভৌমিকের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শিবু হাজরা, উত্তম সর্দার ও শাহজাহান শেখ পার্থের মদতেই নৈহাটিতে বিঘা বিঘা জমি কিনেছেন বলে অভিযোগ। সব মিলিয়ে, লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর কেন্দ্র নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন