উত্তর-প্রত্যুত্তরে থামছে না টুইট যুদ্ধ, দেবকে ফের পাল্টা খোঁচা সৌমিত্রর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তর-প্রত্যুত্তরে থামছে না টুইট যুদ্ধ, রাজনীতির পর্যায় পেরিয়ে ব্যক্তিগত আক্রমন শুরু হয়েছে অনেক দিন হল। উত্তর-প্রত্যুত্তরে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ কাউকে জায়গা ছাড়ছেন না এক ইঞ্চিও। আর তৈরি করছেন নিত্য নতুন বিতর্ক। বাংলায় ২১ এর নির্বাচঙ্কে পাখির চোখ করে দফায় দফায় বাংলা পর্যবেক্ষনে আসছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। বাংলায় বিজেপির ঘাঁটি আরও শক্ত করতে ঘুঁটি সাজাচ্ছেন পর পর।

আরও পড়ুনঃ মিড ডে মিলে বাড়ছে মাথাপিছু ৮৬ টাকা, চাল-আলুর সঙ্গে এবার যোগ হল চিনি-সোয়াবিন

এই পরিস্থিতিতে আগামী ৭ তারিখে হলদিয়ায় শিলান্যাসের কারণে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী।এই সভায় একদিকে যেমন আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই আবার বাংলার একাধিক তৃণমূল সাংসদও সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন। আর সেই প্রসঙ্গে বিতর্কে তৈরি করেছে বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

এক টুইট করে তিনি জানান, হলদিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকবেন দেব এবং শিশির অধিকারী। বুধবার সকালে, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর এমন টুইট ঘিরে তৈরি হয় বিতর্ক। উত্তরে স্বাভাবিক ভাবেই দেব জানান তিনি থাকতে পারছেন না অনুষ্ঠানে। টুইট করে তিনি জানান “আপনার যাত্রা এবং সাফল্য দেখে আমার গর্ব হয়। আমন্ত্রণ পেয়েও আমি ওই অনুষ্ঠানে থাকতে যোগ দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।”

গল্পের এখানেই ইতি ঘটতে পারত। কিন্তু ওই যে আক্রমণের সীমানা ছড়াচ্ছে ব্যক্তিগত জীবনেও। টুইটের পাল্টা টুইট থেকে থামছেন না কেউই। বিতর্ক না থেমিয়ে আবার পাল্টা টুইট করে দেব কেও খোঁচা দিয়েছেন সৌমিত্র খাঁ। আজ আবার পাল্টা টুইট করে বিজেপি নেতা জানাচ্ছেন দেবের মতো ‘হিরো’ই তাঁর পছন্দ। এই কথা জানানোর সময় অতিরিক্ত সৌজন্যের বাতাবরন দেখিয়ে দেবকে ‘তুমি’ বলে সম্বোধন করেন।

উত্তর-প্রত্যুত্তরে থামছে না টুইট যুদ্ধ, তার পরের বাক্যেই আবার ‘আপনি’ বলে লিখেছেন সৌমিত্র দাবি করেন, একটি সংবাদ মাধ্যমে দেখে তিনি ভেবেছিলেন দেব প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু পড়ে দেবের টুইটে জানতে পারেন এরপর লেখেন, “মনে করলাম অন্য তৃণমূল নেতাদের থেকে আপনি আলাদা। যাই হোক ভাল থাকবেন। নতুন ছবি বাংলার দর্শকদের উপহার দেবেন।” আপাতত এর আবার প্রত্যুত্তর আসবে কিনা তা দেখা যাবে দেবের প্রতিক্রিয়ার পরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর