মিড ডে মিলে বাড়ছে মাথাপিছু ৮৬ টাকা, চাল-আলুর সঙ্গে এবার যোগ হল চিনি-সোয়াবিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মিড ডে মিলে বাড়ছে মাথাপিছু ৮৬ টাকা, চাল-আলুর সঙ্গে এবার যোগ হল চিনি-সোয়াবিন . লকডাউনের পর স্কুল কলেজ বন্ধ হলেও বন্ধ হয়নি মিড ডে মিল। দেওয়া হয়েছে স্যানিটাইজারও। এবার সেই খাতে মাথাপিছু অতিরিক্ত ৮৬ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। আগামী মার্চ ও এপ্রিল মাসেই প্রতিটি স্কুলে এই কর্মসূচি বহাল হবে। এই মর্মে জেলায় জেলায় প্রতিটি স্কুলে এই নির্দেশিকা পাঠিয়েছে শিক্ষা দপ্তর

আরও পড়ুন: ভারতে গড়ে উঠবে ৮টি নতুন শহর, সিদ্ধান্ত কেন্দ্রের!

জানা গেছে স্কুল শিক্ষা দপ্তরের পাঠানো নির্দেশে বলা হয়েছে , ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা ও ১টি করে সাবান যেমন দেওয়া হত, তা সেরকমভাবেই দেওয়া হবে। পাশাপাশি ২৫০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম চিনি , ২০০ গ্রাম সয়াবিন মার্চ ও এপ্রিল এই দুমাস অতিরিক্ত দিতে হবে। এমনকি নির্দেশিকায় অতিরিক্ত দ্রব্যের মূল্যও উল্লেখ করা রয়েছে। প্রতি মাসের প্রথম সপ্তাহে স্কুল থেকে ছাত্র পিছু খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার দেওয়া হত এতদিন। ভোটের ঠিক দুমাস আগে মিড ডে মিল এর অতিরিক্ত বরাদ্দ করাকে যদিও অনেকেই  রাজনৈতিক ব্যাখা করেছেন।

এই মিড ডে মিলকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে হৈচৈ পড়ে গিয়েছিল রাজ্যে। তাই ২১ এর নির্বাচনের আগে বিরোধী দলেরা যাতে শাসক দলের কোনওরকম ফাঁক খুজে বের করতে না পারে তাই সবদিকে নজর রাখছেন তৃণমূল সুপ্রিমো। একাধিক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মিড ডে মিল নিয়ে যাতে কোনওরকম খারাপ রিপোর্ট না আসে সে বিষয়ে সতর্ক করেছেন।

মিড ডে মিলে বাড়ছে মাথাপিছু ৮৬ টাকা, চাল-আলুর সঙ্গে এবার যোগ হল চিনি-সোয়াবিন স্কুল খোলা থাকলে চালের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে ছোলা, আলু, ডিম, সোয়াবিন রাখাই হত। এবার সএই মিড ডে মিলের বরাদ্দ আরও বাড়ান হল। রাজ্য সরকারের এই কর্মসূচিতে বেজায় খুশি রাজ্যবাসী।      

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর