বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, ফাঁস করেই দলের কাছে ধমক খেলেন সৌমিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, এবার দলের রোষের মুখে পরলেন বিজেপির তরুণ সাংসদ সৌমিত্র খাঁ। বাংলার আগামী মুখ্যমন্ত্রী কে সেই নিয়ে রীতিমতো দলের কাছে ধমক খেলেন সৌমিত্র। সূত্রের খবর, তাঁকে এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এমন মন্তব্য করলে পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, আগামী দিনে বংলার মুখ্যমন্ত্রী কে বা পদপ্রার্থী কে সেই নিয়ে জল্পনার অন্ত নেই।

আরও পড়ুন: নাগরিকত্ব কার্ড নিয়ে ফের প্রশ্ন শান্তনুর, অস্বস্তি বাড়াচ্ছে বিজেপির অন্দরের।

তারই মাঝে এক জনসভায় দাঁড়িয়ে সৌমিত্র খাঁ আলটপকা মন্তব্য করে বসেন যে, ‘দিলীপ ঘোষ জঙ্গলমহলের ছেলে বলে অনেকে পাত্তা দেয় না। আমি বলছি, এই দিলীপ ঘোষ একদিন রাজ্য চালাবে, মুখ্যমন্ত্রী হবে। আর শুভেন্দুদার নেতৃত্বে বিজেপি ভেঙে যাবে।’ তাঁর এহেন মন্তব্যকে ঘিরে তীব্র আলোড়নের সৃষ্টি হয়। এরপরই বিজেপির একটি বিশেষ বৈঠক ডাকা হয়। সূত্র মারফত খবর, এই বৈঠকে তাঁকে তীব্র ভর্ৎসনা করা হয়। কলকাতার অনেক তৃণমূল নেতা বলছেন, দিলীপ ঘোষ কী জানেন? আমি বলছি, দিলীপ ঘোষ একজন অরিজিনাল নেতা। দিলীপ ঘোষ সংসার জীবন করেননি। আমার দৃঢ় বিশ্বাস দিলীপ ঘোষ একদিন মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষ-ই একদিন রাজ্য চালাবে।’

বিজেপির দলীয় বৈঠকে হাজির ছিলেন শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ বিজেপির তাবড় নেতারা। সেখানে শিবপ্রকাশ সৌমিত্র খাঁর কাছে এমন মন্তব্যের কারণ জানতে চান। প্রশ্ন করেন, অমিত শাহ যখন এরাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই ভোটে লড়ার নির্দেশ দিয়েছেন তখন সৌমিত্রর মন্তব্যের কারণ কী? কেন তাঁর আচরণকে দলীয় শৃঙ্খলাভঙ্গ বলে বিবেচনা করা হবে না? এর পরই দলের তরফ থেকে সৌমিত্রকে সাফ জানানো হয় যে, ভবিষ্যতে ফের এমন ঘটনা ঘটলে শাস্তির মুখে পড়তে হবে তাঁকে।

বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, এরপর যখন সৌমিত্র খাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি সকল প্রশ্ন এড়িয়ে যান। শুধু এটুকু বলেন ‘যা বলার কৈলাসজী, মুকুলজী বলবেন’। ভোটের মুখে দলের কাছে এভাবে ‘বকা খেয়ে’ তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত