তেলেঙ্গানায় সোনু সুদের মন্দির বানিয়ে পুজো ! ‘এতটা প্রাপ্য নয় স্যার’ বললেন অভিনেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তেলেঙ্গানায় সোনু সুদের মন্দির বানিয়ে পুজো ! বলিউড অভিনেতা সোনু সুদ কে আমরা পর্দায় ভিলেনের চরিত্রে দেখতে পেলেও বাস্তব জীবনের হিরো কিন্তু তিনি। তিনি লকডাউন এ সময়টাতে পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে প্রত্যন্ত প্রান্তের গরীব দুস্থ পড়ুয়া, কৃষক সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।তাদের যথা সম্ভব সাহায্য করেছেন।

আরও পড়ুনঃ মাদক কাণ্ডে গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল!

তিনি দুস্থ অথচ মেধাবী পড়ুয়াদের মেডিক্যাল পড়ার প্রতি উৎসাহ প্রদানের উদ্দেশ্যে নিজের প্রয়াত মায়ের নামে বিশেষ স্কলারশিপের ব্যবস্থাও করেছেন।

বলিউডের এই অভিনেতা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুহাতে অর্থ বিলি করছেন। ভবিষ্যতেও যাতে তার কাজের মানসিকতা থাকে সেই উদ্দেশ্যে নিজের সম্পত্তিও বন্ধক রাখছেন।

তেলেঙ্গানায় সোনু সুদের মন্দির বানিয়ে পুজো ! এবার তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামের বলিউড অভিনেতা সোনুর উদ্দেশ্যে সম্মান জ্ঞাপনার্থে এবং দেবতা জ্ঞানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে একটি মন্দির গড়ে তোলা হয়েছে।

তার অনুরাগীরা এই মন্দিরের গর্ভগৃহে সোনুর একটি মূর্তিও স্থাপন করেছেন। গত ২০শে ডিসেম্বর গ্রামবাসীরা মন্দিরের শুভ উদ্বোধন করলেন। সিড্ডিপেট জেলা পরিষদের সদস্য গিরি কোন্ডল রেড্ডি জানিয়েছেন, “সোনু সুদ তার কাজের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে ভগবান স্বরূপ হয়ে উঠেছেন।

সেই ভগবানকে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।”এইসব দেখার পর এবং মানুষের এত ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা পেয়ে অভিনেতা তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এতটা আমার প্রাপ্য ছিল না!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর