বড় জয় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর। জীবনে প্রথমবার রাজ্যসভার ভোটে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন তিনি। লোকসভার পরে এবার তিনি রাজ্যসভায়। শনিবার রাজস্থান থেকে সনিয়া সহ মোট তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। বাকী দুজন হলেন, বিজেপির চুন্নীলাল গারসিয়া এবং মদন রাঠোর।



আরও পড়ুন : সন্দেশখালিকাণ্ডে অনৈতিকভাবে গ্রেফতার, হাই কোর্টের দ্বারস্থ CPIM নেতা নিরাপদ
অপরদিকে গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। গুজরাট থেকে চারটি রাজ্যসভার আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপি। বাকী তিন জয়ী প্রার্থী হলেন গোবিন্দভাই ঢোলাকিয়া, ময়াঙ্কভাই নায়েক এবং যশবন্তসিং পারমার। লোকসভায় সনিয়া গান্ধীর (JP Nadda) গড়ে এবার দাঁড়াতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।



তার ইঙ্গিত দিয়েছেন খোদ সনিয়া নিজেই। ধন্যবাদ জানিয়েছেন রায়বরেলীর জনতাকে। কংগ্রেসের রাজীব গান্ধীর মৃত্যুর পর এই আসনটি ধরে রেখেছিলেন তিনি। মঙ্গলবারই ছিল রাজ্যসভার (Rajya Sabha) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সংসদীয় সচিব মহাবীর প্রসাদ শর্মা জানিয়েছেন, বিপক্ষের কেউ না থাকায় এই তিনজনকে জয়ী ঘোষণা করা হল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষে সনিয়া গান্ধী
প্রসঙ্গত, ৩ এপ্রিল রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেসের মনমোহন সিং এবং বিজেপির ভূপেন্দ্র যাদবের। তৃতীয় আসনটি খালি হয় বিজেপি সাংসদ কিরোদি লাল মিনা পদত্যাগ করাযর জন্য। তিনি বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পরই পদত্যাগ করেন। রাজ্যসভায় ২০০ আসনের মধ্যে বর্তমানে ১১৫ টি আসন বিজেপির দখলে। কংগ্রেসের কাছে রয়েছে ৭০ টি আসন।







