Sonia Gandhi: ইডি দফতরে হাজিরা দেবার আগেই করোনা আক্রান্ত সনিয়া গান্ধী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। বৃহস্পতিবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এ কথা জানিয়ে বলেছেন, ‘‘বুধবার সন্ধ্যায় সনিয়া গাঁধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুনঃ করোনাবিধিতে ঢিলেমিই কি কাল হচ্ছে? ২৪ ঘণ্টায় দেশে বাড়ল কোভিড সংক্রমণ

তবে মৃদু জ্বর থাকলেও তাঁর শরীরে গুরুতর উপসর্গ নেই।’’ কংগ্রেস সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন বলে জানিয়েছেন সুরজেওয়ালা। কয়েক দিন আগেই জয়পুরের চিন্তন শিবিরে হাজির ছিলেন সোনিয়া। ফেরার পর থেকে একের পর এক কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন তিনি।

10

এর মধ্যে বুধবার সন্ধেয় হালকা জ্বর এসেছিল সোনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল। চিকিৎসক পরীক্ষা করতেই করোনা ধরা পড়ে। আপাতত আইসোলেশনে রয়েছেন সোনিয়া। সূরযওয়ালা আরও জানিয়েছেন,

ইডি দফতরে হাজিরা দেবার আগেই করোনা আক্রান্ত সনিয়া গান্ধী

“সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করা অনেকেই করোনা আক্রান্ত। তবে দ্রুত সুস্থ হচ্ছেন কংগ্রেস নেত্রী।” কংগ্রেস জানিয়েছে, ৮ জুনই ইডির দপ্তরে হাজিরা দেবেন কংগ্রেস সভানেত্রী। উল্লেখ্য, আজ ২ জুন রাহুল গান্ধী এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে ইডি হাজিরা দিতে বলেছিল। রাহুল গান্ধী বিদেশে।

ইডি দফতরে হাজিরা দেবার আগেই করোনা আক্রান্ত সনিয়া গান্ধী

ইডি দফতরে হাজিরা দেবার আগেই করোনা আক্রান্ত সনিয়া গান্ধী

তাই তিনি সময় চেয়ে নেন।কংগ্রেসের তরফে অবশ্য রাহুল ও সোনিয়াকে ৪ জুন ইডির সামনে হাজির হওয়ার কথা বলা হয়। তার মাঝেই করোনা আক্রান্ত হন সোনিয়া গান্ধী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত