রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়িয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী Sonia Gandhi। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুকে সমস্যার কারণে মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
বর্তমানে চিকিৎসক Anup Basu এবং তাঁর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন সনিয়া। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


মায়ের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন Priyanka Gandhi। পরিবারের সদস্যরা চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্রনিক কাশির সমস্যায় ভুগছেন সনিয়া গান্ধী। এই সমস্যা আগেও তাঁকে ভোগাতে দেখা গেছে। চলতি বছরের জানুয়ারিতেও একই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তখনও চেস্ট স্পেশালিস্টের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দিয়েছেন সনিয়া গান্ধী। গত কয়েক বছরে একাধিকবার শারীরিক সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। কয়েক মাস আগেই পেটের সমস্যার জন্য এবং তারও আগে তলপেটের সংক্রমণের কারণে তাঁকে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। এমনকি সিমলায় সফরের সময়ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।


বারবার অসুস্থতার পরেও রাজনৈতিকভাবে সক্রিয় থাকা এই প্রবীণ নেত্রীর শারীরিক অবস্থার দিকে এখন নজর গোটা দেশের।







