Politics

Politics

ছেলে গ্রেপ্তারের পর আগাম জামিন চেয়ে হাই কোর্টে নির্মল ঘোষ, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা

তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তারের পর সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন নির্মল ঘোষ। কলকাতা হাই কোর্টে চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে।

কার্যকর হওয়ার দিনই ‘গুন্ডাদমন’ আইনকে চ্যালেঞ্জ, স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা

গুন্ডাদমন আইন কার্যকর হতেই শুরু হল আইনি লড়াই। সোমবার থেকে পশ্চিমবঙ্গে ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন’ বলবৎ হওয়ার দিনেই তার বৈধতা নিয়ে...

দেশে ফিরলেই কি জেল শেখ হাসিনার? আত্মসমর্পণের সুযোগ নিয়েও কড়া বার্তা বাংলাদেশের সরকারি আইনজীবীর

শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশ প্রত্যাবর্তন ঘিরে নতুন বিতর্ক। প্রধান সরকারি আইনজীবীর দাবি, দেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে পাঠানো হবে। বিষয়টি এখন আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার অপেক্ষায়।

রাজ্যে কার্যকর ‘গুন্ডাদমন’ আইন, কোন অপরাধে আটক করা যাবে? কী কী ক্ষমতা পেল পুলিশ-প্রশাসন

রাজ্যে কার্যকর হয়েছে নতুন ‘গুন্ডাদমন’ আইন। তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখল-সহ একাধিক অপরাধে প্রতিরোধমূলক আটকের ক্ষমতা পেল প্রশাসন। বিরোধীদের তীব্র আপত্তিও শুরু হয়েছে।

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ‘গেরুয়া রং’ বিতর্ক, শমীককে চিঠি নাট্যব্যক্তিত্বদের; ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপি সভাপতির

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে রং পরিবর্তনের অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। নাট্যব্যক্তিত্বদের চিঠির জবাবে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এটি বিজেপির নীতি নয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘অন্নপূর্ণা’ প্রকল্পে ভুয়ো সুবিধাভোগীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা যোজনায় ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করতে জোরদার নথি যাচাই শুরু। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, অনিয়ম প্রমাণিত হলে হবে কঠোর ব্যবস্থা।

অভিষেকের ‘ডিজে’ মামলায় নতুন মোড়, সিআইডির ডাকে সাক্ষ্য দিলেন বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর

‘ডিজে’ মামলায় তদন্তে নতুন গতি। স্বরের নমুনা পরীক্ষায় এখনও হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে সিআইডির ডাকে সাক্ষ্য দিলেন বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর।

গুরুতর অসুস্থ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, জয়পুরে ভর্তি; আজই হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টি

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের হাসপাতালে ভর্তি। হৃদ্‌রোগজনিত সমস্যায় আজই হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টি, বিশেষজ্ঞদের নজরে তাঁর চিকিৎসা।

হুমায়ুন কবীরকে নিশানা অধীরের, ‘বিজেপি স্পন্সর্ড’ তকমা ঘিরে মুর্শিদাবাদে নতুন রাজনৈতিক বিতর্ক

হুমায়ুন কবীরকে ‘বিজেপি স্পন্সর্ড’ বলে কটাক্ষ অধীর চৌধুরীর। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান ঘিরে মুর্শিদাবাদে শুরু নতুন রাজনৈতিক বিতর্ক।

‘মেয়ের ভবিষ্যতের জন্য চুপ ছিলাম’, আর জি কর তদন্তে সরকারকে সাহায্যের বার্তা শান্তনু সেনের

আর জি কর তদন্তে সরকারকে সাহায্যের বার্তা শান্তনু সেনের। মেয়ের কেরিয়ারের জন্য এতদিন নীরব ছিলেন বলেও দাবি।

এবার দলের সাংগঠনিক পদ ছাড়তে চেয়ে সুব্রত বক্সীকে চিঠি কাকলি ঘোষদস্তিদারের

তৃণমূলের সব সাংগঠনিক পদ ছাড়তে চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। দল ছাড়ছেন না বলেও জানালেন।

শেষরক্ষা হল না, পুরীর হোটেল থেকে গ্রেপ্তার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

পুরীর হোটেল থেকে গ্রেপ্তার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও মামলার পর এসটিএফের অভিযান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের! শিলিগুড়ি সাইবার থানায় আইনজীবীর মামলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় মামলা। ধর্ম ও সম্প্রদায় সংক্রান্ত মন্তব্যের অভিযোগে দায়ের হল অভিযোগ।

‘মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করিনি, ইচ্ছেও নেই’— রাজনীতি নিয়ে ফের স্পষ্ট সৌরভ, মমতা প্রসঙ্গেও সংযত জবাব দাদার

মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা কোনও দিন ছিল না বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজনীতি নিয়ে স্পষ্ট অবস্থান তাঁর।

১৩ বছর পর ফের কামদুনি মামলা নিয়ে আলোচনা, নতুন সরকারের দিকে তাকিয়ে নির্যাতিতার পরিবার

কামদুনি মামলা ফের আলোচনায়। নতুন সরকারের কাছে সুবিচারের আশা নির্যাতিতার পরিবারের। রাজনৈতিক মহলেও শুরু নতুন বিতর্ক।

ফের নতুন ওবিসি লিস্ট তৈরি হবে, চার মাসের সমীক্ষা ও বিধায়কদের সক্রিয় ভূমিকার পথে রাজ্য

নতুন ওবিসি তালিকা তৈরিতে তাড়াহুড়ো নয়। চার মাসের সমীক্ষা চালিয়ে প্রকৃত দাবিদারদের চিহ্নিত করতে বিধায়কদেরও দায়িত্ব দিল রাজ্য সরকার।

আইপ্যাককে দায়ী করে জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার! তৃণমূলে হারের পর বাড়ছে অস্বস্তি

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে অসন্তোষ আরও প্রকাশ্যে। এবার জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। পদত্যাগের পাশাপাশি তিনি নির্বাচনী কৌশল...

‘ডায়মন্ড হারবার মডেল’ থেকে ‘হার-বার মডেল’! ফলতা জয়ের পর তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ফলতা উপনির্বাচনে বিজেপির জয়ের পর তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে নতুন রাজনৈতিক আক্রমণ।

‘২২০-২৩০ আসন পাওয়ার কথা ছিল’— ভোটের ২০ দিন পর ফেসবুক লাইভে বিস্ফোরক মমতা, কমিশনকে নিশানা

ভোটের ২০ দিন পর ফেসবুক লাইভে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও ফলাফল নিয়ে তুললেন একাধিক অভিযোগ।

পূর্ব বর্ধমানে সাঁড়াশি অভিযান! তোলাবাজি-অস্ত্র মামলায় গ্রেপ্তার ৯ তৃণমূল নেতা-কর্মী, চাঞ্চল্য জেলায়

পূর্ব বর্ধমানে পুলিশের সাঁড়াশি অভিযানে ৯ তৃণমূল নেতা-কর্মী গ্রেপ্তার। তোলাবাজি ও অস্ত্র মামলায় জেলায় চাঞ্চল্য।

সরকার বদলাতেই দুশ্চিন্তা চরমে—চাকরি থাকবে তো? আতঙ্কে সিভিক সহ ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী

রাজ্যে সরকার বদলাতেই উদ্বেগে ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী। চাকরি থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ও প্রশাসনিক দোলাচল বাড়ছে।

কালই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা? পরিষদীয় দলের বৈঠকের জন্য রাজ্যে আসছেন রাজনাথ

বাংলায় বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী কে? রাজনাথ সিংয়ের উপস্থিতিতে মঙ্গলবারই হতে পারে সিদ্ধান্ত। শুভেন্দু না চমক—জল্পনা তুঙ্গে।

প্রথা মেনেই বদল, দশ বছর পর কেরালায় ক্ষমতায় কংগ্রেস

কেরালায় ১০ বছর পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের জোরাল প্রত্যাবর্তন। এলডিএফকে হারিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরল জোট।

‘রামের নয়, বামের দিকে ফের ভোট’—লিলুয়ায় প্রচারে দাবি বিমান বসুর

বিমান বসুর দাবি, বিজেপিতে যাওয়া বাম ভোট ফিরবে। লিলুয়ায় প্রচারে SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, ভোটের আগে নতুন রাজনৈতিক বার্তা।

ভোটাধিকার ফেরানোর প্রতিশ্রুতি, করিমপুর থেকে বড় বার্তা অভিষেকের

করিমপুরে সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা—সরকার গঠনের এক মাসের মধ্যে ভোটাধিকার ফিরবে। SIR ইস্যুতে তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে