Sonia Gandhi Health: হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া, ব্যহত হচ্ছে ভারত জোড়ো যাত্রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুধবার, দিল্লির শ্রীগঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে কিছু শারীরিক জটিলতায় ভুগছেন সোনিয়া। গতকাল থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। আপাতত, তার অবস্থা স্থিতিশীল। নিয়মমাফিক কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন তিনি।

আরও পড়ুনঃAnubrata Mondal: গরুপাচার মামলায় বিরাট ফাঁপড়ে কেষ্ট, জামিন খারিজ করল হাইকোর্ট

এদিকে গতকালই উত্তরপ্রদেশে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রায় উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য রয়েছেন তাঁর মায়ের সঙ্গে।

soniya 234567

সূত্রের খবর, নিয়মমাফিক শারীরিক পরীক্ষার জন্য হাসাপাতালে ভর্তি করা হয়েছে সোনিয়াকে। সেই কারণে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় ৭ কিলোমিটার হাঁটার পর দিল্লিতে ফিরে আসেন। সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি কর হয়।

হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া, ব্যহত হচ্ছে ভারত জোড়ো যাত্রা

soniya gandhi

জুন থেকে আগস্ট মাসের ব্যবধানে গত তিনমাসে দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস নেত্রী। তাঁর কোভিড আক্রান্ত হওয়ার কারণে সেই সময় ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র দফতরে হাজিরাও পিছিয়ে যায়। এবার ফের হাসপাতালে ভরতি হলেন কংগ্রেস নেত্রী। ফলত ব্যহত হতে পারে ভারত জোড়ো যাত্রার একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত