রাজনীতি থেকে অবসর নিতে পারেন সোনিয়া, পরবর্তী চেয়ারম্যান কি শরদ পাওয়ার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনীতি থেকে অবসর নিতে পারেন সোনিয়া, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আর দলের কোনো কাজ কর্মে থাকতে চান না।এই কংগ্রেস নেত্রী দলের সমস্ত পদ থেকে বলতে গেলে রাজনৈতিক জীবন থেকে ইস্তফা দিতে চান। রাজনৈতিক জীবন থেকে এবার অবসর গ্রহণের পালা।

আরও পড়ুনঃ প্ররোচনা? নাড্ডার কনভয়ে হামলায় মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট পুলিশের!

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী,তিনি তার নেতৃত্ব থেকে ইস্তফা দিতে চলেছেন আগামী বছরের জানুয়ারি মাসে। সোনিয়া পুত্র রাহুল গান্ধী অবশ্য কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করতে চান না।তাই আগামী জানুয়ারি মাসেই নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্ধারণ করবে কংগ্রেস।

কংগ্রেস জোট সূত্রে খবর, সোনিয়া গান্ধী ইউপিএ জোটের নেতৃত্ব ছাড়তে চান। উল্লেখ্য এর আগে অবশ্য কংগ্রেস সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেও ইউপিএ চেয়ারপার্সনের পদভার সামলিয়েছেন তিনি।কিন্তু এবারে বয়সের ভারে এবং অসুস্থতার কারণে তিনি আর কোনো পদের দায়িত্ব নিতে চান না। তাই এই মুহূর্তে জোটের অন্যান্য নেতারা চেয়ারম্যান নির্ধারণ করছেন।চেয়ারম্যান হিসেবে মারাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার জোটের প্রথম পছন্দ।

সম্পর্ক তেমন জোরালো নয় দলের অভ্যন্তরে অন্যান্য সদস্যদের সঙ্গে এই মুহূর্তে সোনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধীর।জোটের বহু নেতা রাহুল গান্ধীকে দলের নেতা হিসেবে মেনে নিতে রাজি নন।

রাজনীতি থেকে অবসর নিতে পারেন সোনিয়া, এই মুহূর্তে রাহুল গান্ধীর প্রতি কংগ্রেস দলের তাবড় তাবড় নেতৃত্বরা অনাস্থা পেশ করছেন। ডিএমকে, এনসিপি, আরজেডি নতুন প্রজন্মের তুলনায় দলের বর্ষিয়ান এবং অভিজ্ঞ নেতাদের উপরেই ভরসা রাখছে।জোটের সকল নেতৃস্থানীয়দের মধ্যে শরদ পওয়ারের স্থান অত্যন্ত জোরালো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত