Abhishek Banerjee-র জেলায় বড় দায়িত্বে বিজেপির সোনালি গুহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একসময়ে তৃণমূলে গুরুত্বপূর্ণ নাম ছিল সোনালি গুহ। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। দুবছরের বিরতি কাটিয়ে রাজনীতির ময়দানে সক্রিয় হতে চেয়েছিলেন সোনালি। বিজেপিকে বারবার সেই বার্তাও দিয়েছেন। এবার পদ্ম শিবিরের হয়ে বড় দায়িত্ব পেলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালি গুহ। মহিলা মোর্চার রাজ্য কর্মসমিতির সদস্য করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন: দুর্ঘটনার মুহূর্তে কি হয়েছিল, ভয়াবহ অভিজ্ঞতা যশবন্তপুর এক্সপ্রেসের চালকের

বিজেপি সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারে সংগঠনের কাজ করবেন সোনালি গুহ। বিজেপির হাত ধরেই দু বছরের বিরতি ভাঙতে চলেছে। সূত্রে খবর, সম্প্রতি সোনালি গুহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলেন। রাজ্যে ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে। সম্প্রতি আন্দোলন মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। নতুন দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন সোনালি গুহ।

Abhishek Banerjee-র জেলায় বড় দায়িত্বে বিজেপির সোনালি গুহ, দু বছরের বিরতি শেষ

বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সোনালি গুহকে নিয়ে বলেন, “উনি অনেকদিনে ধরেই কাজ করতে চেয়েছিলেন। ওনাকে কীভাবে কাজে লাগানো যায় সেটি বিবেচনা করে দেখা হবে।” বিগত কয়েকদিনে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সোনালি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা সমালোচনা শুরু হয়।

Abhishek Banerjee-র জেলায় বড় দায়িত্বে বিজেপির সোনালি গুহ, দু বছরের বিরতি শেষ
Abhishek Banerjee-র জেলায় বড় দায়িত্বে বিজেপির সোনালি গুহ, দু বছরের বিরতি শেষ

উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র। ১৯৭৭ থেকে ১৯৯৬ পর্যন্ত টানা পাঁচবার এই কেন্দ্র থেকেই বিধায়ক হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তাঁর চলে যাওয়ার পরই সাতগাছিয়া নিজের দখলে নেন সোনালি। তৃণমূলের হয়ে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা চারবারের বিধায়ক তিনি। তৃণমূল ক্ষমতায় আসার পর তাঁকে ডেপুটি স্পিকার করেন মমতা। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনেই পরিস্থিতির বদল হয়। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে সোনালির পরিবর্তে মোহনচন্দ্র নস্করকে প্রার্থী করে তৃণমূল। ভোটে টিকিট না পেয়ে অভিমানে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন সোনালি গুহ।

Abhishek Banerjee-র জেলায় বড় দায়িত্বে বিজেপির সোনালি গুহ, দু বছরের বিরতি শেষ

Abhishek Banerjee-র জেলায় বড় দায়িত্বে বিজেপির সোনালি গুহ, দু বছরের বিরতি শেষ
Abhishek Banerjee-র জেলায় বড় দায়িত্বে বিজেপির সোনালি গুহ, দু বছরের বিরতি শেষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন