Panchayat Election: বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিধানসভা নির্বাচনের সময় অস্বাভাবিকভাবে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছিল সিপিএমের তরুণ নেতা আনিস খানের। অভিযোগ ছিল খুন করা হয়েছে আনিসকে। সময়ের ঘড়ি চলতেই থেকেছে কিন্তু আনিসের মৃত্যুর তদন্ত আজও শেষ হয়নি। পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি উঠলেও তা মেটেনি। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের হয়ে দেওয়াল লিখছেন আনিসের বৃদ্ধ বাবা সালেম খান।

আরও পড়ুন: মানবাধিকার কমিশনের আর্জি খারিজ! রাজ্যের পক্ষে রায় হাইকোর্টের

আমতা-২ ব্লকের কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে সিপিএমের হয়ে ভোটের কাজে হাতে লাগিয়েছেন আনিসের বাবা সালেম খান। সেখানেই ১৯৬ নম্বর বুথে প্রার্থী হয়েছেন আনিসের মামা সাবির খান। পাশাপাশি, পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন আনিসের দাদা সামসুউদ্দিন। তবে, পঁয়ষট্টি বছর বয়সী সালেম খান নিজে নির্বাচনে প্রার্থী হতে চাননি। তিনি বলেছেন, “আমার প্রার্থী হবার কথা থাকলেও আমি রাজি হইনি। আমার ছেলেকে পুলিশ খুন করেছে তৃণমূলের বিরোধিতা করার জন্য। তৃণমূলকে উচিৎ শিক্ষা দিতেই আমি লড়াই করছি”।

বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার
বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার

প্রসঙ্গত, আমতার কুশবেড়িয়া পঞ্চায়েতের ১৪টি আসনেই প্রার্থী দিয়েছে সিপিএম ও কংগ্রেস। এখানে সিপিএম কংগ্রেস ও আইএসএফ একসঙ্গে লড়াই করবে। ১৯৬ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হাসেম খান। আনিস হত্যায় তাঁর যোগসাজশ ছিল বলে অভিযোগ।

বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার

বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার
বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার

যদিও আনিস হত্যার চার্জশিটে খুনের কোনো উল্লেখই ছিল না। বর্তমানে আমতা আদালতে মামলাটি চলছে। ছেলে আনিসের মৃত্যুকে আজও মেনে নিতে পারেননি বাবা সালেম খান।

বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার  
বিধানসভায় ‘খুন’ ছেলে, পঞ্চায়েতে ‘দেওয়াল লিখন’ আনিসের বৃদ্ধ বাবার  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত