Panchayat Election: মানবাধিকার কমিশনের আর্জি খারিজ! রাজ্যের পক্ষে রায় হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি বুরো: মানবাধিকার কমিশনের আর্জি খারিজ করে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটে হিংসা হতে পারে বলে স্পর্শকাতর অঞ্চলগুলিকে চিহ্নিতকরণের জন্য পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। পর্যবেক্ষক হিসেবে থাকার কথা ছিল কমিশনের ডিজির। সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিসও দিয়েছিল মানবাধিকার কমিশন। শুক্রবার মানবাধিকার কমিশনের নোটিস খারিজ করে দিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে দেবাংশু, কোচবিহারে দেখা যাবে যুব নেতাকে

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। একই দিনে ভোট হবে রাজ্যের ৭৩,৮৮৭টি আসনে। আর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য ও বিরোধী দলগুলির সংঘাত চলছেই। এর মধ্যে যে কটি মামলা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে তার বেশীরভাগই রাজ্যের বিরুদ্ধে যায়। যেরকম রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সেখানেও হতাশা। গত মঙ্গলবারই শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে পঞ্চায়েত ভোট। সেক্ষেত্রে বলা যায় প্রথম কোনো রায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে গেল।

মানবাধিকার কমিশনের আর্জি খারিজ, রাজ্যের পক্ষে রায় হাইকোর্টের
পর্যবেক্ষক থাকছে না পঞ্চায়েত ভোটে

মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে ছিল যে, কমিশনের ডিজি স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করবেন। এরপর সেই এলাকাগুলিতে ‘মাইক্রো হিউম্যান রাইটস অবজার্ভার’ রাখা হবে ভোটের দিন। পাল্টা রাজ্য নির্বাচন কমিশন বলে, আমরা একটি স্বশাসিত সংস্থা, প্রয়োজন হলে আমরাই পর্যবেক্ষক নিয়োগ করতে পারি, জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনের মন্তব্যকেই মান্যতা দিল। ফলে আপাতত কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য নির্বাচন কমিশন।

মানবাধিকার কমিশনের আর্জি খারিজ! রাজ্যের পক্ষে রায় হাইকোর্টের

মানবাধিকার কমিশনের আর্জি খারিজ, রাজ্যের পক্ষে রায় হাইকোর্টের
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত