Asim Sarkar: ২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, দাবি বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হলেও তা এখনও কার্যকর কেন হল না? এই  প্রশ্ন আগে থেকেই তুলেছিলেন বিজেপির মতুয়া সম্প্রদায়ভুক্ত নেতারা। এবার সেই প্রসঙ্গে রাজনৈতিক জল্পনা একধাপ বাড়ালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম অরকার। তাঁর কথায়, ২৪ আগে উদবাস্তুদের নাগরিকত্ব না দিতে পারলে ২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির।

আরও পড়ুনঃ TMC: একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু, বিশেষ নজরে জঙ্গলমহল ও উত্তরবঙ্গ

শুক্রবার  কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেখানেই হরিণঘাটার বিজেপি বিধায়ক বলেন, বিজেপি সরকার সিএ বিল (নাগরিকত্ব বিল) পাশ করেছে। কিন্তু তিন বছর হয়ে গেল, এখনও সেই আইন কার্যকর করা হয়নি। যেই কারণে রাজ্যের উদ্বাস্তুরা ক্ষুব্ধ। এরপরেই অসীম বলেছেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর না হলে উদ্বাস্তুরা আর বিজেপির পাশে থাকবে না। আর আমিও উদ্বাস্তুদের কাছে ভোট চাইতে পারব না।

২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, মতুয়া ভোট নিয়ে কটাক্ষ অসীম সরকারের 
২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, মতুয়া ভোট নিয়ে কটাক্ষ অসীম সরকারের 

পরে বিধানসভার বাইরে এসে তিনি বলেন, দেশের মধ্যে বিজেপিই উদ্বাস্তুদের কথা ভেবেছে। আর সেই ভাবনার কারণেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ের পরেই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে। তখন থেকেই রাজ্যের উদ্বাস্তুরা তাই আশার আলো দেখতে শুরু করেছিলেন। কিন্তু আইন পাশ হওয়ার তিন বছর পরেও তা কার্যকর হয়নি। তাই উদ্বাস্তুরা আশাহত। আমি চাই, দ্রুত সিএএ কার্যকর হোক। না হলে উদ্বাস্তুরা বিজেপির পাশ থেকে সরে যাবেন।তাঁর কথায়, আমি নিজে উদ্বাস্তুদের প্রতিনিধি। তাই আমিও সিএএ কার্যকর করার পক্ষে। কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর না করলে, আমি কী ভাবে তাঁদের কাছে ভোট চাইব?

Asim Sarkar: ২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, দাবি বিধায়কের
Asim Sarkar: ২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, দাবি বিধায়কের

অসীম সরকার আরও বলেন, তাঁর বক্তব্যের সঙ্গে বিজেপির কোনও মতনৈক্য নেই। বরং তিনি বলেন, যারা নাগতরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ক্যা ক্যা ছিঃ ছিঃ করেছিল, মানুষ তাদের দেখেছে। আর এই উদ্বাস্তুরা বিজেপির ওপর আস্থা রেখে দলকে ২ থেকে ১৮ আসনে নিয়ে গিয়েছিলেন। তাঁদের বিশ্বাসে আঘাত করা উচিত হবে না বলেই আমি মনে করি।

উল্লেখ্য, নাগরিকত্বের টোপ দিয়েই ২০১৯ সালে মতুয়া ভোট দখলে নিয়েছে বিজেপি। এরপর থেকে সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে প্রশ্ন বেড়েছে। যদিও বিজেপি বিধায়কের এধরনের মন্তব্য নতুন কিছু নয়। এর আগে মতুয়া সম্পদায়ের এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, মতুয়া সম্প্রদায় তাদের বিশ্বাস করে, ভোট দিয়ে ১৮টা আসন দিয়েছিল। এখন সিএএ লাগু না হওয়ার কারণে সেটা নিয়ে সত্যি সত্যি একটা ব্যথার সৃষ্টি হয়েছে মতুয়াদের মধ্যে।

২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, মতুয়া ভোট নিয়ে কটাক্ষ অসীম সরকারের 

২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, মতুয়া ভোট নিয়ে কটাক্ষ অসীম সরকারের 
২৪ নির্বাচনে চাপ রয়েছে বিজেপির, মতুয়া ভোট নিয়ে কটাক্ষ অসীম সরকারের 

তাঁর সংযোজন, সমস্ত মতুয়াদেরই এক হয়ে দাবি আদায় করতে পথে নামতে হতে পারে। সেই বার্তাটা দিয়ে রাখলাম। বিরোধিতা কেউ করলে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে, কেবল মাত্র মতুয়া স্বার্থে পথে নামতে হবে বলেও জানিয়েছেন তিনি। এবারেও যে তিনি বিজেপির অস্বস্তি বাড়ালেন এবিষয়ে কোনও সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত