Serial: সোহাগ জলের সেটে জমজমাট আইবুড়োভাত, সুদীপ্তার পাতে লটে মাছের ঝুরা থেকে দই,মিষ্টি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে আর মাত্র ১০ টা দিন। পরের মাসেই ১ মে বিবাহ বন্ধনে আবন্ধ হতে চলেছে ছোট পর্দায় পরিচিত মুখ সুদিপ্তা। সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক সোহাগ জলে বেণী চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই সেটেই পালন করা হল তাঁর আইবুড়োভাতেরঅনুষ্ঠান। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছে।

আরও পড়ুনঃ কৈশোরে পা রাখার আগে আদালতে পা রাখল আরাধ্যা, মানসিক স্বাস্থ্য নিয়ে ভুয়ো ভিডিয়োর বিরুদ্ধে সচ্চার ঐশ্বর্য কন্যা

Sudipta Banerjee Marriage : রিলে ঘর ভেঙে রিয়েলে বিয়ে! তৃণমূল নেতার সঙ্গে  গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী সুদীপ্তা

সৌম্যর সাথে বহুকাল ধরেই তাঁর প্রেমের সম্পর্ক। অবশেষে চারহাত এক হতে চলেছে তাঁদের। আগামী ২১ তারিখ বিয়ের আগে শেষ শুটিং করবেন অভিনেত্রী। তবে সোহাগ জলে বিশেষ ভাবে আয়োজন করা হয়েছিল তাঁর আইবুড়োভাত। প্রত্যেকে বাড়ি থেকে কোন না কোনও পদ বানিয়ে এনেছিল। কেউ এনেছিল লটে মাছের ঝুরা, কেউ এনেছিল এঁচোড় চিংড়ি , কেউ আবার মাছের মাথা দেওয়া ডাল। সব শেষে পাতে পরেছিল মিষ্টি এবং দই।

Sudipta Banerjee – Agency The Capture

অভিনেত্রী জানান তিনি ভাবতেই পারেন নি এত সুন্দর এবং বিশাল ভাবে তাঁর এই আইবুড়োভাতের অনুষ্ঠানটি আয়োজন করা হবে। তবে তিনি এত খাবার সব শেষ করতে পারেন নি। সব খাবার গুলি অল্প অল্প করে খেয়েছিলেন তিনি। এর পাশাপাশি নিজের বিয়ে নিয়ে খুব উৎসাহিত অভিনেত্রী। তাঁর বিয়ের মেনুতে চিংড়ি মাছের মালাইকারি থেকে মটন সমস্থ বাঙালী পদ থাকবে।

সোহাগ জলের সেটে জমজমাট আইবুড়োভাত, তাঁর বিয়ের মেনুতে চিংড়ি মাছের মালাইকারি থেকে মটন সমস্থ বাঙালী পদ থাকবে

photos : ப்பா.. புடவையில் அழகு தேவதையாக மின்னும் சுதிப்தா பானர்ஜி..  வசீகரிக்கும் நச் க்ளிக்ஸ் இதோ! | actress sudipta banerjee latest hot photos  - Oneindia Tamil

অভিনেত্রী বিয়ের দিন কেমন ভাবে কাটাবেন তাও জানিয়েছেন। বিয়ের জন্য লাল টকটকে বেনারসি কিনেছেন তিনি। তাঁর সাথে মানানসই সুন্দর নক্সা করা সোনালি গয়নাও কিনেছেন। তবে রিসেপ্সনের দিন শাড়ী নয় লেহঙ্গা পরবেন সুদিপ্তা। প্যাস্টেল শেডের লেহঙ্গা ইতিমধ্যে কিনে রেখেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন