নজরবন্দি ব্যুরো: পূর্ণ হয়নি মাননীয়ার ২০১৯ এর প্রতিশ্রুতি, বাংলায় উন্নয়ন হলেও গত ১১ বছরে পাল্লা দিয়ে রাজ্যে বেড়েছে বেকারত্ব। বছরের পর বছর ধরে আপার প্রাইমারির নিয়োগ বন্ধ। টেট থেকে এসএসসি প্রতিটি বিভাগের প্রার্থীরা বিভিন্ন সময়ে নানা ভাবে আন্দোলন করেছেন। প্রত্যেকবার মেধা তালিকা প্রকাশের পরও বাতিল হয়েছে সেই তালিকা। বারবার নিজেদের ভবিষ্যত তৈরির রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন প্রার্থীরা। কয়েকদিন আগেই পার্শ্ব শিক্ষকেরা মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে দে-গঙ্গায় নেমে নজিরবিহীন আন্দোলন করেছিলেন।
আরও পড়ুনঃ এক নজরে দেখে নিন আজ রাজ্যের আবহাওয়ার হাল হাকিকত


এবার শিক্ষকদেরই আরো এক সংগঠন হাঁটছেন অনশনের পথে। ২০১৬ এর SLST এর ওয়েটিং এ থাকা চাকরি প্রার্থীরা গত ১১ দিন ধরেই সল্টলেকে বিক্ষোভ চালাচ্ছিলেন। এর আগেও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন একাধিক বার। এর পরেও পরীক্ষা নিয়ে নিয়োগ হয়েছে, কেবল কোনো এক অজানা কারণে এখনো নিয়োগ হয়নি প্রথম পর্যায়ের ওই প্রার্থীদের। নিয়োগে দুর্নীতি নিয়ে আগেও একাধিক আন্দোলনের পর এসেছিল প্রতিশ্রুতিও। কিন্তু সমাধান আসেনি। গত ২০১৯ এ একই দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেন তাঁরা। সেই সময়ে মুখ্যমন্ত্রী খোদ তাঁদের সঙ্গে দেখা করেন। কয়েকজনের চাকরি হয়ও,কিন্তু বাকিদের হয়নি এখনো।
পূর্ণ হয়নি মাননীয়ার ২০১৯ এর প্রতিশ্রুতি, রাজ্যে বেকারত্বের হার উঠেছে চরমে। নিজেদের দাবী দাওয়ার জন্য আন্দলন,অনশনে বসে ফিরিয়ে আনছেন সেসব। অনেক সময় হচ্ছেও না পুরণ। গত ১১ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ দেখায়নি প্রশাসন। করুণাময়ী র পাশাপশি বৃহস্পতিবার একদল হবু শিক্ষক কলেজ স্ট্রিটের রাস্তার ওপর শুয়ে প্রায় ঘণ্টা দেড়েক আন্দোলন চালান। চলে অবরোধ। নিজেদের অধিকারের লড়াইয়ে এরপরই অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসার সিদ্ধান্ত নিলেন হবু শিক্ষকদের ওই বিভাগ।







