নজরবন্দি ব্যুরোঃ প্রায় এক বছর ধরে আন্দোলনের পর কৃষি আইন প্রত্যাহার করতে চলেছে সরকার। এমএসপি সহ একাধিক বিষয়ে কৃষকদের সঙ্গে আলোচনা নিয়ে এবার সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চার ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ৭ তারিখ নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের কর্মসুচি। সরকারের সঙ্গে কৃষকদের বৈঠকের সম্ভাবনা, গলতে পারে বরফ।
আরও পড়ুনঃ Cyclone Jawad: খাঁ খাঁ করছে পুরীর সমুদ্রতট, এগিয়ে আসছে ‘জাওয়াদ’


পাঁচ জনের সেই বৈঠকে রয়েছেন বলবীর সিং রাজেওয়াল, শিব কুমার কাক্কা, গুরনাম সিং চারুনি, যদুবীর সিং এবং অশোক ধাওয়ালে। শনিবার দীর্ঘ বৈঠকের পর এই প্রতিনিধি দলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দল ঘোষণা করলেন রাকেশ টিকায়িত।
গত একবছরের অধিক সময় ধরে তিন কৃষি আইন সহ একাধিক দাবীতে আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। তিন কৃষি আইন সরকারের তরফে প্রত্যাহার করার ঘোষণার পরেও আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত সংযুক্ত কিষাণ মোর্চার। তবে এমএসপির সুনিশ্চিতকরণ, বিদ্যুৎ বিল প্রত্যাহার, মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ সহ একাধিক দাবীতে আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত এসকেএমের।
কৃষকদের ওপর থেকে মিথ্যে মামলা তুলে না নেওয়া অবধি আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন কৃষক নেতা দর্শন পাল। সরকারকে এবিষয়ে স্পষ্ট বার্তা দিতে চলেছেন কৃষকরা।


সরকারের সঙ্গে কৃষকদের বৈঠকের সম্ভাবনা, গলতে পারে বরফ

তিন কৃষি আইন প্রত্যাহারের পরেও কৃষকদের বাকি দাবীগুলো নিয়ে আলোচনায় বসতে চায় সরকার। তাই সংযুক্ত কিষাণ মোর্চার তরফে ৫ জনের একটি প্রতিনিধি দল পাঠানো হবে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে শেষবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসেছিল সরকার। কিন্তু তাতে বরফ গলেনি। এবারের বৈঠকে কৃষকদের সমস্ত দাবী মেনে নেবে কেন্দ্র সরকার?







