Cyclone Jawad: খাঁ খাঁ করছে পুরীর সমুদ্রতট, এগিয়ে আসছে ‘জাওয়াদ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই উপকুলে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় জাওয়াদ। তার ঠিক কিছু মুহুর্ত আগে জনমানবহীন পুরী শহর। খাঁ খাঁ করছে পুরীর সমুদ্রতট। কারণ, প্রশাসনের তরফে সরিয়ে দেওয়া হচ্ছে সমুদ্রতটে থাকা ব্যক্তিদের।

আরও পড়ুনঃ Cyclone Jawad: পুরী থেকে বাংলায় প্রবেশ ঘূর্ণিঝড় জাওয়াদের, চলছে উদ্ধারের কাজ

পুরীর এসপি কানওয়ার বিশাল সিং জানিয়েছেন, মানুষের সুরক্ষা তাঁদের কাছে প্রধান বিষয়। পুরীর সমুদ্রতটে যারা রয়েছে তাঁদেরকে সরিয়ে নিয়ে যাছেন পুলিশ অফিসাররা। একাধিক সেলটার হোম তৈরি করা হয়েছে। সকলকে সরকারী নির্দেশ মেনে চলার কথা বলা হচ্ছে। শুধুমাত্র পুরী নয়, দীঘার উপকুলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সকলকে। নীচুন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া মানুষদের জন্য আলাদা জায়গায় পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।

cyclone frt 1638346984

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহুর্তে বিশাখাপত্তনম থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘুর্ণিঝড় ‘জাওয়াদ’। পুরী থেকে দক্ষিণ পশ্চিমে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান রয়েছে তার। আগামীকালই উপকুলে আছড়ে পড়তে চলেছে। সেই সময় তার গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা।

শনিবার নিম্নচাপের জেরে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ হাওড়া, হুগলী এবং ঝাড়্গ্রামের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। গোটা এলাকা মেঘের কালো চাদরে মুড়ে গেছে। রবিবার অবধি শহরতলীর আশেপাশে চলতে পারে দমকা মারা হাওয়া।

খাঁ খাঁ করছে পুরীর সমুদ্রতট, আতঙ্কের নতুন নাম জাওয়াদ 

খাঁ খাঁ করছে পুরীর সমুদ্রতট, আতঙ্কের নতুন নাম জাওয়াদ 
খাঁ খাঁ করছে পুরীর সমুদ্রতট, আতঙ্কের নতুন নাম জাওয়াদ 

ইতিমধ্যেই ১২ জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতার জন্য। বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ ভবনের তরফে দুটি নম্বর দেওয়া হয়েছে ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর