নজরবন্দি ব্যুরোঃ শনিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ নিয়ে মানুষের উদ্বেগ বেড়েছে। আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, পুরী থেকে বাংলায় প্রবেশ ঘূর্ণিঝড় জাওয়াদের। পুরী ছুঁয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে জাওয়াদ। সেক্ষেত্রে তার অভিমুখ হতে পারে বাংলার দিকেই। তাই এখন থেকে নীচু এলাকায় বসবাসকারী নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে ওড়িশার প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনও অবধি ৬৮৮ জনকে সরানো হয়েছে।
আরও পড়ুনঃ Jawad Alert: ঘুর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, দীঘায় পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘন্টা প্রতি ১ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে জাওয়াদ। এই মুহুর্তে বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দূরে এবং পুরী থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পবস্থান করছে ঘুর্ণিঝড়। পুরীতে আছড়ে পড়ার পর বাংলার দিকে এগোতে চলেছে জাওয়াদ। তাই শনিবার থেকে কলকাতা সহ দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলীতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে।

রবিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন।
ইতিমধ্যেই ১২ জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতার জন্য। বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ ভবনের তরফে দুটি নম্বর দেওয়া হয়েছে ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।
পুরী থেকে বাংলায় প্রবেশ ঘূর্ণিঝড় জাওয়াদের, বাড়ছে উদ্বেগ

অন্যদিকে জাওয়াদের কথা মাথায় ওড়িশার উপকুলবর্তী এলাকা কটক, গঞ্জম এবং জগতসিং পুরের প্রায় ১৪০০ জনকে নীচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলায় এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর উপকুলে।



