দিল্লির সেফ হাউসে থাকবেন শেখ হাসিনা, বাড়তি নিরাপত্তা সুনিশ্চিত করল ভারত

ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিসের কাছে ‘পার্ক’ করা থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে দেখা করেছেন বলে খবর। দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন। শেখ হাসিনার সঙ্গে কথা হয় অজিত ডোভালের, তারপরেই শেখ হাসিনার নিরাপত্তা জন্যে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ভারত থেকে লন্ডন যাওয়ার কথা ছিল শেখ হাসিনার, কিন্তু ব্রিটেন সেই আবেদন খারিজ করেছে বলে খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। সেই কারনেই আপাতত কিছুদিন ভারতের আশ্রয়ে থাকবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখ হাসিনা যতদিন ভারতে থাকবেন, ততদিন যাতে তাঁর নিরাপত্তায় কোন বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থা করেছেন স্বয়ং অজিত ডোভাল।

সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, অজিত দোভালের সঙ্গে সাক্ষাতের পরই হাসিনার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁর নিরাপত্তার বিষয়টিও বাড়তি সতর্কতার সঙ্গে দেখভাল করা হচ্ছে বলে খবর। যদিও দিল্লি সূত্রে খবর ভারত হাসিনার অন্তিম গন্তব্য নয় – এটা শুধু একটা ‘স্টপওভার’ মাত্র। তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন, শুধু ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিসের কাছে ‘পার্ক’ করা থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমান। ঢাকা ছাড়ার পর ওই বিমানে চেপেই হাসিনা উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে এসেছেন। হাসিনা আগামী কয়েক দিন দিল্লিতেই ‘সেফ হাউসে’ থাকতে পারেন বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত