নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বিরোধীদের প্রতিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। সরকারের বিরুদ্ধে ওয়েলে নেমে প্রতিবাদ করায় সাসপেণ্ড ছয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সাসপেণ্ড হওয়া সাংসদরা হলেন, সুস্মিতা দেব, মৌসম নুর, সান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন এবং নাদিমুল হক। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর কারণে ছয় জনকে এক সপ্তাহের জন্য সাসপেণ্ড করা হয়েছে।
আরও পড়ুনঃ SSC-TET Scam: কালো ডায়েরিতে চাকরী প্রার্থীদের নাম! মিলিয়ে দেখছে ইডি


অভিযোগ, সংসদের ভিতরে আইন ভঙ্গ করেছেন সাংদরা। এমনকি ওয়েলে বসে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। সেকারণেই ছয় জনকে সাসপেণ্ড করা হয়েছে। কিন্তু সাস্পেনশনের পরেও বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। তাই রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহে চার কংগ্রেস সাংসদদের সাসপেণ্ড করা হয়েছিল। এবার আরও ছয় জনকে সাসপেণ্ড করা হল।

এদিন ১৯ জন জমায়েত হওয়া সাংসদদের ছত্রভঙ্গ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। যা চলবে ১২ তারিখ অবধি। এরই মধ্যেই দুই কক্ষেই এই পদক্ষেপ নেওয়ায় সুর চড়িয়েছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, বিরোধীদের কন্ঠরোধ করতেই শাসক দলের তরফে এই পদক্ষেপ ।
সরকারের বিরুদ্ধে ওয়েলে নেমে প্রতিবাদ, সুর চড়াচ্ছে বিরোধীরাও

গতকাল কংগ্রেসের চার লোকসভার সাংসদ মণিকম ঠাকুর, রাম্য হরিদাস, টিএন প্রথাপন এবং এস যোথি মানিকে সাসপেণ্ড করেন লোক্সভার স্পিকার ওম বিড়লা। যার প্রতিবাদে মঙ্গলবার গান্ধীমুর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাংসদরা।









