নজরবন্দি ব্যুরোঃ আমতার ছাত্রনেতা আনিস খানের খুনে তৎপরতা সিটের। নেওয়া হবে আনিসের বাবা গোপন জবানবন্দি। সেজন্য উলুবেড়িয়া আদালতে আবেদন জানালেন সিটের আধিকারিকরা। আদালতের নির্দেশ এলে তবেই গোপন জবানবন্দিতে রাজি হবেন বলে জানিয়েছেন আনিসের বাবা সালেম খান।


প্রায় দেড় মাস পরেও আমতার ছাত্রনেতা আনিস খুনে কেন দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে না? এই দাবিতে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। ঘটনার তদন্তভার সিটের ওপর বর্তালেও ভরসা রাখছেন না আনিসের পরিবার। এখনও অবধি আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে তাঁরা।
উল্লেখ্য, আনিসের মৃত্যুর সময় তাঁর বাবাকে শরীরে অস্ত্র ঠেকিয়ে আনিসকে ঠিলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ওপর থেকে বাড়ির দরজার সামনে পড়তে দেখেন তিনি। শুরু থেকেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন তিনি। বারবার সিটের আধিকারিকরা উপস্থিত হলেও সমর্থন করেনি সালেম খান।


নেওয়া হবে আনিসের বাবা গোপন জবানবন্দি, আদালতে সিট

এখনও অবধি আনিস খানের খুনের ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর আর তদন্তে সেভাবে অগ্রগতি দেখা যায়নি। গতকাল আনিস খানের বাবার সঙ্গে দেখা করেন সিপিআইএম(এল) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টচার্য।







