Weather Updates: বড় খবর দিল হাওয়া অফিস, চৈত্রের দাবদাহ থেকে আপাতত মুক্তি, রাজ্যের আবহাওয়া কেমন জানুন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতাও। গুমোট আবহাওয়ার জেরে যখন সাধারণ মানুষ জেরবার সেই সময়ই চৈত্রের দাবদাহ থেকে আপাতত কয়েকদিন মুক্তি পেতে পারেন রাজ্যবাসী (West Bengal Weather Update)৷ এমনই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত রাজ্যে তাপপ্রবাহের (Heat Wave) কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের, ফের স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই৷ বাতাসে সামান্য জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

বড় খবর দিল হাওয়া অফিস, চৈত্রের দাবদাহ থেকে আপাতত মুক্তি, রাজ্যের আবহাওয়া কেমন জানুন
বড় খবর দিল হাওয়া অফিস, চৈত্রের দাবদাহ থেকে আপাতত মুক্তি, রাজ্যের আবহাওয়া কেমন জানুন

কয়েকদিন ধরেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে অবশ্য জানানো হয়েছে, আপাতত রাজ্যের সর্বত্রই দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আাগামী ৩ ও ৪ এপ্রিল যথাক্রমে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে৷

অন্যদিকে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে বৃষ্টি কম হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনের বৃষ্টির সম্ভাবনা নেই। এর প্রভাব পড়তে পারে চাষাবাদে। এপ্রিল মাসেও দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা কম।

বড় খবর দিল হাওয়া অফিস, চৈত্রের দাবদাহ থেকে আপাতত মুক্তি, রাজ্যের আবহাওয়া কেমন জানুন

IMG 20220314 WA0180

তাৎপর্যপূর্ণভাবে, ভূতত্ত্ববিদ সুজীব কর দাবি করেছিলেন, ‘১৫ মার্চ থেকে ১৫ মে এই সময়ে এর মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।’ একইসঙ্গে তাঁর দাবি, এই বছর একাধিক ঘূর্ণিঝড় প্রত্যক্ষ করতে পারে রাজ্যবাসী। সময়ের থেকে দেরিতে রাজ্যে প্রবেশ করবে বর্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর