চায়ের চুমুক মিলবে হুইস্কির স্বাদ, নয়া চমক বর্ধমানের নিলমাধবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাঙালির সঙ্গে চায়ের যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে তার কোনো সন্দেহ নেই। তবে কীভাবে এর আগমন ঘটল অথবা কীভাবে এটি বাঙালির পছন্দের তালিকায় ঢুকে পড়ল তা নিয়ে বিস্তর তর্ক রয়েছে। তবে সেসব বাদ দিলেও সুখে দুঃখে এই পানীয়ই যে বাঙালির নিত্যদিনের সঙ্গী তা বলাই চলে।

আরও পড়ুনঃ বৃষ্টি উপভোগ করতে চান ? বানিয়ে ফেলুন লোটে মাছের পকোড়া

তবে সময়ের সঙ্গেই চায়ের জগতে এসেছে বিবর্তন। বর্তমানে সাধারন চায়ের পাশাপাশি চকলেট ও ম্যাঙ্গোর মত একাধিক ধরনের চায়ে আজ মন মজেছে বাঙালির। তবে শুধুই কী চকলেট বা মশালা চা নয় এবার চায়ের চুমুকে মিলবে হুইস্কির স্বাদ।

এবারে পুজোর আগে বাজার মাতাতে বর্ধমানের নীলপুর এলাকায় তৈরি হয়েছে ‘ক্যাডি টি বার’। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের চায়ের স্বাদ নিয়ে এসেছেন এখানকার কর্ণধার নীলমাধব রায়। মূলত ৬ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত চায়ের কাপ রয়েছে তার কাছে। যেখানে রয়েছে চকোলেট টি’, ‘বিয়ার টি’, র পাশাপাশি ‘হুইস্কি টি’ (Whiskey tea), ‘ভদকা টি’ (Vodka tea)-র মত ৫৫টি ফ্লেভারের ‘ফিউশন টির কালেকশন।

চায়ের চুমুক মিলবে হুইস্কির স্বাদ

এই নিয়ে বারের কর্নধার নীলমাধববাবু বলেন, “চা খেতে শুধু সিপ নয়, আমরা চামচে চা তুলে কামড়ে খাওয়ারও সুযোগ করে দিচ্ছি। অর্থাৎ কামড়ে খান বা চুমুক দিয়ে পান করুন যেটা মন চায় ।” বলাবাহুল্য চায়ের চুমুক মিলবে হুইস্কির স্বাদ আর তা আসন্ন পুজোর আগেই। তাই বর্ধমানের এই বার যে চা প্রেমীদের অন্যতম টার্গেট হয়ে উঠেছে তা বলাই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর