নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েকদিন ধরেই মুখ গোমড়া রয়েছে শহরের আকাশের। যারফলে কিছু সময় অন্তর ফের ভারী বৃষ্টিতে ভিজছে গোটা শহর, সেইসঙ্গে রয়েছে প্রথা মেনে জল জমার ধুম। এসবের মাঝে যদি সমস্ত কিছুই একঘেয়ে লাগতে শুরু করে ঠিক সেইসময়েই আপনার এক ঘেয়েমি দূর করে প্রাণবন্ত করে তুলতে পারে মুচমুচে পকোড়া। তবে শুধু ভেজ পকোড়া, বা চিকেন পকোড়া কেনো ? আবার চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন লোটে মাছের পকোড়া।
আরও পড়ুনঃদুর্গা পুজো নিয়ে চিন্তায় দিল্লিবাসী বাঙালিরা, এবার পুজো হবে তো?
এক্ষেত্রে উপকরন হিসেবে লোটে মাছের পাশাপাশি আপনার প্রয়োজন হবে পরিমান মত পেঁয়াজ কুচি, রসুন কুচি , সামান্য ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন (স্বাদ মতো), পরিমান মত হলুদ , বেসন, বিস্কুটের গুড়ো ও সর্ষের তেল।
এবার প্রথমে লোটে মাছের মাথা গুলিকে ফেলে দিয়ে ভাল করে সেগুলিকে ধুয়ে নিতে হবে। এরপর গরম জল দিয়ে মাছগুলিকে বেশ খানিকক্ষণ ধরে ভাল করে সিদ্ধ করতে হবে, যাতে মাছের ভিতরের দিকে ভাল করে জল ঢুকে যায়। তারপর মাছগুলি ঠান্ডা হওয়ার পর কাঁটা গুলিকে ফেলে দিতে হবে।
বৃষ্টি উপভোগ করতে চান ? চটজলদি তৈরি করুন লোটে পকোড়া
তারপর একটি বাটিতে লোটে মাছগুলির কে নুন, হলুদ, লঙ্কার কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, ও রসুন কুচি মাখিয়ে নিতে হবে। এবার গোল করে সেখান থেকে পকোড়ার মতো আকৃতি করে সেগুলিকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কিছু সময়ের জন্য ফ্রিজে রাখতে হবে। এরপর রান্নার কড়াইতে তেল ঢেলে গরম করে নিয়ে সেখানে লোটে মাছের পকোড়াগুলি কে ভেজে নিতে হবে। এভাবেই তৈরি করে সপরিবারে উপভোগ করুন লোটে মাছের পকোড়া।




