‘চিকেনস নেক’ ঘিরে অভেদ্য দুর্গ! ক্যামেরা ও S-400 ঢালে কড়া নিরাপত্তা ভারতের, ভয়ে কাঁপছে উইনুস সরকার

শিলিগুড়ি করিডর ঘিরে ভারতের কড়া নিরাপত্তা। ভারত–বাংলাদেশ সীমান্তের ৭৫ শতাংশে নতুন বেড়া, নজরদারি ক্যামেরা ও S-400 ঢালে অভেদ্য সুরক্ষা বলয়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তর-পূর্ব ভারতের প্রাণরেখা ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলছে ভারত। ভারত–বাংলাদেশ সীমান্তে একেবারে নতুন ডিজাইনের আধুনিক বেড়া, শক্তিশালী নজরদারি ক্যামেরা ও উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থায় কার্যত দুর্গে পরিণত হচ্ছে এই সংবেদনশীল এলাকা। গোয়েন্দা সূত্রের খবর, সীমান্তের প্রায় ৭৫ শতাংশ জুড়ে ইতিমধ্যেই বসানো হয়েছে এই অত্যাধুনিক বেড়া—যার ফলে সীমান্তে সামান্য নড়াচড়াও এবার রিয়েল-টাইমে ধরা পড়বে নিরাপত্তা বাহিনীর চোখে।

গোয়েন্দা সূত্র জানাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষিতে শিলিগুড়ি করিডর এলাকাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিশেষ করে India Bangladesh Border-এর এই অংশে আধুনিকীকরণের কাজ প্রায় শেষ। প্রায় ১২ ফুট উঁচু নতুন ডিজাইনের এই বেড়া অ্যান্টি-কাটার ও অ্যান্টি-ক্লাইম্ব প্রযুক্তিতে তৈরি। বেড়ার সঙ্গে যুক্ত রয়েছে হাই-রেজোলিউশন নজরদারি ক্যামেরা ও উন্নত এরিয়া ডমিনেশন সিস্টেম, যাতে দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তের প্রতিটি গতিবিধি নজরে রাখা যায়।

এই গোটা ব্যবস্থার দায়িত্বে রয়েছে Border Security Force। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, নতুন প্রযুক্তির ফলে সীমান্তে পাতা পড়লেও তার শব্দ বা নড়াচড়া সেন্সর ও ক্যামেরায় ধরা পড়বে। অনুপ্রবেশ, চোরাচালান বা নাশকতার চেষ্টা রুখতেই এই প্রযুক্তিনির্ভর সুরক্ষা ব্যবস্থা।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার সীমান্ত। এই দীর্ঘ সীমান্তের গুরুত্বপূর্ণ অংশে নতুন ডিজাইনের বেড়া বসানো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী এই করিডর যে কোনও কৌশলগত হুমকির ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল।

শুধু বেড়া ও নজরদারিতেই থেমে থাকেনি প্রস্তুতি। ৩৬০ ডিগ্রি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮,১৬০ কোটি টাকা ব্যয়ে দুটি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা অ্যাডভান্সড মিসাইল সিস্টেম ও ভৈরব ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। আত্মরক্ষার ঢাল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে রাশিয়া থেকে কেনা S-400 ডিফেন্স সিস্টেম। পাশাপাশি, সারফেস-টু-এয়ার মিসাইলও শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় প্রস্তুত বলে খবর।

সব মিলিয়ে, ‘চিকেনস নেক’ ঘিরে এই আধুনিক সুরক্ষাব্যবস্থা স্পষ্ট বার্তা দিচ্ছে—উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় নয়াদিল্লি। সীমান্তে নজরদারি থেকে আকাশ প্রতিরক্ষা—সব দিক ঢেকেই তৈরি হচ্ছে অভেদ্য নিরাপত্তা বলয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর