নজরবন্দি ব্যুরোঃ ফের বলিউডে নক্ষত্র পতন। প্রয়াত বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লা। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মুম্বাইয়ের এক হাস্পাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাতে ওষুধ খেয়ে ঘুমোতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ গনি ও বাইডনের গোপন কথোপকথন ফাঁস! তোলপাড় বিশ্ব


এই খবরে কার্যত শোকের ছায়া নেমে আসে বলিউড জুড়ে। পরবর্তী কালে কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’তে অভিনয় করে পরিচিতি পান তিনি। সেখানেই নায়িকার দ্বিতীয় স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর থেকেই তাঁর পথ চলা শুরু। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
প্রয়াত বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লা, শোকের ছায়া বলিউড জুড়ে।

প্রয়াত বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লা। পরবর্তীকালে ‘সাবধান ইন্ডিয়া’ এবং ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শোতেও সঞ্চালক ছিলেন তিনি। এরপর ২০১৯ সালে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন সিদ্ধার্থ। সেই সময় তাঁকে নিয়ে প্রবল চর্চা হয়। সেই রিয়্যালিটি শোয়ের জয়ীও হয়েছিলেন।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



