টলিপাড়াতে আবার সানাইয়ের সুর, নতুন বছরে বিয়ে করছেন শ্বেতা ও রুবেল

২০২০ সালে 'যমুনা ঢাকি' সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টেলি অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সম্পর্কের কথা সকলেরই জানা৷ রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও তাঁদের কেমিস্ট্রিতে সকলেই মুগ্ধ৷ তাঁদের অফস্ক্রিন প্রেম সকলেরই নজরে৷ কিছুদিন আগেই শ্যুটিং সেটে গুরুতর আহত হন অভিনেতা৷ শ্যুটিং সেটে বেকায়দায় পড়ে গিয়ে দু’পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের।

চিকিৎসক ছয় সপ্তাহের জন‍্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। বর্তমানে সুস্থ হয়ে নিম ফুলের মধু ধারাবাহিকে ফিরেছেন অভিনেতা৷ এই জুটির প্রেম নিয়ে টলিপাড়াতে আলোচনা চলত জোর কদমে। আর তাঁদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি দুজনে। আর এবার এলো এই জুটির বিয়ের খবর। শ্বেতা-রুবেল বিয়ে করছেন নতুন বছরে।

অর্থাৎ ২০২৫ সালের এক্কেবারে প্রথম মাস জানুয়ারিতে। ২০২০ সালে ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়।তারপর সময় গড়িয়েছে অনেকটা। তারা একেওপরের আরও কাছে এসেছেন। বুঝে নিয়েছেন একে অপরকে। তারপরেই নাকি বিয়ের সিদ্ধান্ত।

প্রেম যেমন তাঁরা খুল্লমখুল্লা করেছেন কিন্তু বিয়ের খবরে তাঁরা এক্কেবারেই চুপ। মুখে কুলুপ এঁটে রয়েছেন।উল্লেখ্য, এবারের পুজোতে সোশ্যাল মিডিয়াতে তাঁদের পরিবারের সাথে ছবি দেখা গিয়েছে। দুই পরিবার এক সাথে রাস্তোরায় খেতে গিয়েছেন। সব কিছু একদম পারফেক্ট চলছে তাঁদের মধ্যে। তাই এবার সাতপাকে বাঁধা পরছেন এই পপুলার জুটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন