আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংস ইতিহাস গড়ার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ফাইনালে মাত্র ৬ রানে হেরে গেল। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করলেও দলের খেলোয়াড়দের ভয়ডরহীন পারফরম্যান্সের প্রশংসা করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
ম্যাচের টার্নিং পয়েন্ট কী?


শ্রেয়সের মতে, ম্যাচের ভাগ্য পুরোপুরি ঘুরে যায় ক্রুনাল পাণ্ডিয়ার একটি ওভারেই।
তিনি বলেন, “আমার মনে হয়েছিল ২০০ রান তোলা সম্ভব, কিন্তু ওরা দারুণ বল করেছে। বিশেষ করে ক্রুনাল, যাঁর অভিজ্ঞতা ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়। এটাই টার্নিং পয়েন্ট ছিল।”
অভিজ্ঞ অধিনায়কের নজির
এই নিয়ে তিনটি আলাদা আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে ফাইনালে তুললেন শ্রেয়স আইয়ার – একটি বিরল কৃতিত্ব।


তিনি আগে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসকেও ফাইনালে নেতৃত্ব দিয়েছেন।
তরুণদের প্রশংসা
শ্রেয়স জানান,“অনেক তরুণ ক্রিকেটার আছে যারা প্রথম মরশুম খেলেছে। ওদের ছাড়া এই জায়গায় পৌঁছনো যেত না। আমি গর্বিত ওদের পারফরম্যান্স দেখে।”
এই তরুণদের উপর ভরসা রেখেই তিনি বললেন,
“পরের মরশুমে আমাদের ট্রফি জিততেই হবে।”
মুম্বইয়ের বিরুদ্ধে জয়, তবে ফাইনালে ব্যর্থতা
ফাইনালে যাওয়ার পথে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস (৮৭ রান) খেললেও, ফাইনালে নিজের ছন্দে ছিলেন না শ্রেয়স। সেখান থেকেই ঘুরে যায় ম্যাচের রথ।







