নজরবন্দি ব্যুরোঃ মদন সান্নিধ্যে দোল উৎসব, বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী। দল যার যার, দোল সবার। এই কথা বিশ্বাস করে দোলের দিন গঙ্গাবক্ষে তৃণমূল নেতা মদন মিত্রের সাথে বিজেপি প্রার্থী পায়েল, শ্রাবন্তী ও তনুশ্রীকে রং খেলতে দেখা যায়।
আরও পড়ুনঃ নন্দিগ্রামে জারী ১৪৪ ধারা, ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
এদিকে এই ঘটনায় বিতর্ক চরমে ওঠে। অনেকেই একে বিজেমুলের মিলন বলেও কটাক্ষ করেন। সেই ঘটনায় উপস্থিত সকলে নিজেদের মত করে ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। আর আজ এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী।
নিজের ফেসবুক পেজে তাঁকে বলতে শোনা যায় “আমি শ্রাবন্তী চ্যাটার্জী, বেহালা পশ্চিম বিধানসভার মনোনীত প্রার্থী।গত 28 শে মার্চ দোল উত্সব উপলক্ষে সেদিন একটি মিডিয়া চ্যানেল এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যা কোনভাবেই রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। যেখানে অন্য একটি দলের প্রার্থীরা উঠছিলেন যা আমি ওখানে পৌঁছে জানতে পারি। যেহেতু দোল সবার তার কোনো আলাদা রাজনৈতিক রঙ নেই তাই গেছিলাম। আমার যাবার জন্য যদি আমার বেহালায় পশ্চিম বিধানসভার কার্যকর্তারা এবং কর্মীরা মনোক্ষুণ্ন হন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।আমি যেভাবে বেহালা পশ্চিম এর পাশে আছি সেভাবেই থাকবো এবং আপনারা যেভাবে এতদিন ভালোবেসে এসেছেন চাইবো সেই ভাবেই ভালোবেসে যাবেন এবং আশীর্বাদ করবেন যাতে আরও এগিয়ে যেতে পারি। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।” স্বাভাবিকভাবেই ওই পোস্টে নেটিজেনদের বিভিন্ন রকম কমেন্ট করতে দেখা গেছে।
মদন সান্নিধ্যে দোল উৎসব, বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী। একজন লিখেছেন বেহালা পশ্চিমে, ৩০০ কার্যকর্তা ভেবেছিল আপনার সাথে কাজ করবো কিন্তু এখন ডাকলেও যাব না আমাদের ভাবনা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা শুধু রাজনৈতিক খেলা খেলতে পারেন তাই এবারের ভোট শুধুমাত্র নরেন্দ্র মোদির জন্য আপনার সাথে প্রচার করবো না।আমাদের যেরকম জেলা প্রেসিডেন্ট বাইরে থেকে রেখে দিয়েছে আমরা এরকম বাইরেই থাকবো এবারে ভোট নরেন্দ্র মোদীর নামে ব্যালটবক্সে দেব। এখন দেখার ভোটের আগে নিজের মত ব্যখ্যা দিয়ে এই বিতর্কে লাগাম টানতে পারে কিনা বিজেপির তারকা প্রার্থীরা।



