বৈশাখীর চোখে শোভন শুধুমাত্র পুরষ নন, মহাপুরুষ! কেন জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময়ের সঙ্গে তাঁদের সম্পর্কের বাঁধন আরও অটুট হয়েছে। সকাল-সন্ধে তাঁদের প্রেমের চর্চায় মশগুল বাঙালি। তবে এখন আর প্রেম নেই, বরং প্রেমের থেকেও একধাপ এগিয়ে মহাদশমীর দিনে বৈশাখীর কপালে সিঁদুর তুলে দেন শোভন চট্টোপাধ্যায়। সেখান থেকেই বেড়েছে শোভন-বৈশাখীর প্রেমের মিষ্টতা। বাস্তবের এই গল্প যেন রূপকথার প্রেমের গল্পকেও হার মানায়।

আরও পড়ুনঃ Sovan Baisakhi : ‘বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ’, জামিন পেয়ে প্রশংসায় পঞ্চমুখ শোভন

শীতের শুরুতেই শোভন-বৈশাখীর উষ্ণ প্রেমের গল্পের উত্তাপ বেড়েছে শুক্রবার। যখন শোভনকে শুধুমাত্র পুরুষ নয়, মহাপুরুষের আখ্যা দিলেন তাঁর বন্ধুনী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিশ্ব পুরুষ দিবসে স্যোশাল মিডিয়াকে জানান দিয়ে লিখলেন, “একজন সত্যিকারের পুরুষ এবং একজন একজন সত্যিকারের নারী একসঙ্গে একটি দল তৈরি করে। তাঁরা কখনওই একে অপরকে ছেড়ে দেয় না। এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর মানুষকে পুরুষ দিবসের শুভেচ্ছা”।

বৈশাখীর চোখে শোভন শুধুমাত্র পুরষ নন, মহাপুরুষ
বৈশাখীর চোখে শোভন শুধুমাত্র পুরষ নন, মহাপুরুষ

শোভন-বৈশাখীর এই গল্প শুরু হয়েছিল ম্যচিং শাড়ি এবং পাঞ্জাবী থেকে। এখন একে অপরের নামের সঙ্গে মিলে মিশে গেছেন দু’জনেই। স্যোশাল মিডিয়ায় নিজের সঙ্গে শোভনের নাম জুড়ে দিয়েছেন বৈশাখী। প্রেম ভরা হৃদয়ে জানানও দিয়েছেন “শুরু আমি থেকে আমাদের পথচলা শুরু” র কথা। এরপর দুর্গাপুজোয় শহরের প্রান্তে প্রান্তে ঘুরে সকলের জন্য নিজেদের প্রেমের জানালাও খুলে দিয়েছিলেন।

এই প্রেমের পূর্ণতা পেয়েছিল দশমীতে। শোভনের হাতে পাওয়া সিঁথির সিঁদুর নিয়ে যখন বৈশাখী নিজেই বলেছিলেন,”অনেকেই ভেবেছিলেন শোভন আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেবে না। কিন্তু আজ সিঁথিতে সিদুর পড়িয়ে স্বীকৃতি দিল”। তারপর থেকে বেড়েই চলেছে গল্পের অববাহিকার দূরত্ব।

বৈশাখীর চোখে শোভন শুধুমাত্র পুরষ নন, এই গ্রহের বিস্ময়কর পুরুষ 

বৈশাখীর চোখে শোভন শুধুমাত্র পুরষ নয়, এই গ্রহের বিস্ময়কর পুরুষ 
বৈশাখীর চোখে শোভন শুধুমাত্র পুরষ নয়, এই গ্রহের বিস্ময়কর পুরুষ

সম্প্রতি বৈশাখীর মেয়ের জন্মদিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শোভন। স্বামী মনোজিতের উপস্থিত থাকলেও শোভনের সঙ্গে আরও বেশী ঘনিষ্ঠ মনে হয়েছিল মেয়ে এবং বৈশাখীকে। পিঙ্ক পার্টির সেই ছবি দেখেছে সারা বাংলা। এবার শোভনকে গ্রহের বিস্ময়কর পুরুষ দীর্ঘ আলোচনায় ঢুকে পড়লেন শোভন-বৈশাখী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন