Sovan Baisakhi : ‘বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ’, জামিন পেয়ে প্রশংসায় পঞ্চমুখ শোভন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ১ সেপ্টেম্বর নারদা মামলা কে কেন্দ্র করে রাজ্যের তিন হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জারি করে ইডি। এরপর ফের আজ আদালতে হাজির হন রাজ্যের এই তিন নেতা। যেখানে শর্ত সাপেক্ষে আজ জামিন মঞ্জুর করা হয়। তবে আদালতের তরফ থেকে বিশেষ কিছু শর্ত থাকায় বর্তমানে দেশ ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না কেউ।

আরও পড়ুনঃ বিএসএফ ইস্যুতে বিধানসভায় আলোচনা, প্রস্তাব আনছে তৃণমূল

তবে আজ আদালতের তরফ থেকে জামিন মঞ্জুর হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন,   “আমাদের ইশ্বরে বিশ্বাস আছে। আইনের ওপর ও বিশ্বাস রয়েছে। সিবিআই যেদিন আমাকে নিয়ে গিয়েছিল সেদিনও বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে ছিল। একই রকম ভাবে  আমরা যেদিন ইডি দফতরে গিয়েছিলাম, সেদিনও ছিল, আজও রয়েছেন। বলা যায়,  আমাদের লড়াই এক। এই ভাবেই আমাদের উপর দিয়ে বয়ে গিয়েছে বহু ঝড়। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাঁর জন্য আমি কৃতজ্ঞ”।

কিন্তু আজ মহামান্য আদালতে রাজ্যের তিন মূর্তি কে হাজিরা দিতে দেখা গেলেও আসতে দেখা যায়নি আরেক অভিযুক্ত  সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে ইডি। তাই এই অপর অভিযুক্তের হাজিরা এড়ানোর কারনে তাঁর জামিন বাতিলের দাবি জানায় ইডি।

‘বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ’, উচ্ছ্বসিত শোভন

'বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ', জামিন পেয়ে প্রশংসায় পঞ্চমুখ শোভন
‘বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ’, জামিন পেয়ে প্রশংসায় পঞ্চমুখ শোভন

তবে গ্রেফতার হওয়ার পড়ে শোভন চট্টোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসেবে যেভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে দেখা গিয়েছে তা নিয়ে একাধিক প্রশ্ন একাধিক সময়ে উঠে এসেছে রাজনৈতিক মহলে তবে সেসবে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায়নি এই দুজন কে। জানা গিয়েছে আপাতত এই তিন নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলেও আগামী ২৮ জানুয়ারি এই মামালার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

'বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ', জামিন পেয়ে প্রশংসায় পঞ্চমুখ শোভন
‘

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর