Shivsena: মূল প্রতীক কী হবে? শিবসেনার অন্দরের বিবাদ চরমে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশনের তরফে গতকাল জানিয়ে দেওয়া হয়েছ, শিবসেনার আসল প্রতীক ও নাম ব্যবহার করতে পারবে না কোনপক্ষই। তাই শিন্ডে এবং উদ্ধভ দুই শিবিরের মূল প্রতীক কী হবে? তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। কমিশনের নির্দেশের পরেই প্রতীক ও নাম বাছাইইয়ের কাজ শুরু করেছে দুই পক্ষ।

আরও পড়ুনঃ আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন হবু শিক্ষকদের

আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের হচ্ছে শীঘ্রই। সেই নির্বাচনে মুখোমুখি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। তাই দুই শিবির এখন নতুন করে নাম ও প্রতীক নিয়ে ভাবনা শুরু করেছে।

মূল প্রতীক কী হবে? শিন্ডে বনাম ঠাকরের দ্বন্দ্ব বাড়ছে 
মূল প্রতীক কী হবে? শিন্ডে বনাম ঠাকরের দ্বন্দ্ব বাড়ছে 

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শিবসেনার উদ্ধব শিবির ইতিমধ্যেই দলের তিনটি নাম ও প্রতীকের প্রস্তাব করেছে। যার মধ্যে রয়েছে, ‘শিবসেনা বালাসাহেব ঠাকরে’ এবং ‘শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে’। দলের প্রতীক হতে পারে ত্রিশুল অথবা উদীয়মান সূর্য। যা নির্ধারণ করতে আজ বৈঠকে বসছে দুই শিবির।

১৯৮৯ সালে শিবসেনা প্রতিষ্ঠার পর থেকেই তাঁর স্থায়ী প্রতীক ছিল তীর ও ধনুক। কিন্তু চলতি বছরেই শিবসেনা দুই ভাগ হয়ে যায়। শিবসেনা শিবিরের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সঙ্গে নিয়ে সরকার গঠন করেন একনাথ শিন্ডে। ক্ষমতাচ্যুত হয় উদ্ধভ ঠাকরে পরিচালিত মহাজোটের সরকার। তখন থেকেই দুই দলের মধ্যেই নাম ও প্রতীক নিয়ে বিবাদ লেগেছিল। দুই ভাগে বিভক্ত হয় বালাসাহেব ঠাকরের দল।

মূল প্রতীক কী হবে? শিন্ডে বনাম ঠাকরের দ্বন্দ্ব বাড়ছে 

মূল প্রতীক কী হবে? শিন্ডে বনাম ঠাকরের দ্বন্দ্ব বাড়ছে 
মূল প্রতীক কী হবে? শিন্ডে বনাম ঠাকরের দ্বন্দ্ব বাড়ছে 

তবে নতুন দলে শিবসেনার নাম ও প্রতীক পেতে মরিয়া হয়ে ওঠে শিন্ডে শিবির। কিন্তু আদালতের নির্দেশে তা খারিজ হয়ে যায়। আগামী ১০ অক্টোবরের মধ্যে দুই নাম শিবিরকে নাম ও প্রতীক ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন