নজরবন্দি ব্যুরো: বিগত দু-তিন বছর ধরে সময়টা বেশ খারাপ যাচ্ছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার হওয়া আর তারপরে জামিনের মুক্তি পাওয়ার পর বেশ কয়েকদিন লোক চক্ষুর আড়ালেই ছিলেন শিল্পার স্বামী রাজ। কিন্তু সম্প্রীতি একটি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজ। আর এ কথা তিনি নিজেই জানিয়েছিলেন। শুধু তাই নয় ইতিমধ্যেই সেই ছবির প্রথম প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নভেম্বর মাসে সেই ছবির মুক্তির পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:রাস্তায় বসেই কাটল আরও একটা ষষ্ঠী, চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী
কিন্তু ছবি মুক্তির আগেই নিজের এক্স হ্যান্ডেল থেকে বিস্ফোরক বার্তা দিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। জল্পনা উস্কে দিয়ে জানালেন, বিচ্ছেদের কথা! রাজ লিখেছেন, “আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে এই কঠিন সময় আমাদের পাশে থাকার অনুরোধ করছি আপনাদের।” তাহলে কি শিল্পা রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ? ইতিমধ্যেই রাজের পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

We have separated and kindly request you to give us time during this difficult period 🙏💔
— Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023
সোশ্যাল মিডিয়ায় রাজের এহেন বার্তার পর একাধিক প্রশ্ন তুলছেন অনুগামীরা। কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা বলেছেন অভিনেত্রী স্বামী? জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সত্যিই শিল্পা এবং রাজের দাম্পত্য জীবনের ইতি পড়তে চলেছে? যদিও এ বিষয়ে কোন কিছু স্পষ্ট ভাবে বলেননি অভিনেত্রী স্বামী রাজ। তাছাড়াও মুখে কুলুপ এঁটেছেন শিল্পা শেট্টি।

যদিওবা ব্যবসায়ী রাজের এহেন বার্তা কে গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুগামীরা। তাদের দাবি, ব্রাজিল আসন্ন ছবি প্রচারেই ফিকির হিসেবেই সোশ্যাল মিডিয়ায় এহেন বার্তা দিচ্ছেন রাজ। তাঁর আসন্ন ছবির নাম ‘ইউটি৬৯’। গল্পে রাজ হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। আর এই ছবির জন্যই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা।
শিল্পা-রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি, কী বার্তা দিলেন অভিনেত্রীর স্বামী




