Shilpa Shetty: কোথায় পর্ণ ছবির ব্যবসা চালাতেন শিল্পা শেট্টির স্বামী ? জানলো মুম্বাই পুলিশ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার জড়ায় পর্ণ ছবি ব্যবসায়। দীর্ঘ দিন তাঁকে কাটাতে হয় জেলে। শুধু তিনি নন তাঁর সাথে ছিলেন মডেল শারলিন চোপড়া, পুনম পান্ডে, চলচ্চিত্র প্রযোজক মিতা ঝুনঝুনওয়ালা, ক্যামেরাম্যান রাজু দুবে। তাঁদেরকে দিয়ে শহরতলির পাঁচতারা দুটি হোটেলে অশ্লীল ভিডিও শুট করেছিলেন কুন্দ্রা―এমনটাই অভিযোগ দাখিল করা হয়েছে চার্জশিটে।

আরও পড়ুন: অল্প সময়ে জিতেছিলেন দর্শকদের মন, অকালেই চলে গেলেন এই ৬ টলি তারকা

তারপর সেপ্টেম্বরে একটি সম্পূরক চার্জশিট হয়েছিল চাঞ্চল্যকর পর্নোগ্রাফিক র‌্যাকেট মামলায়। সাইবার পুলিশ ২০১৯ সালে একটি মামলা করেছিল, যেখানে তারা দাবি করেছে যে আর্মসপ্রাইম মিডিয়া লিমিটেডের ডিরেক্টর কুন্দ্রা নির্দিষ্ট ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তৈরি এবং প্রচারণা করতেন।

কোথায় পর্ণ ছবির ব্যবসা চালাতেন শিল্পা শেট্টির স্বামী ? জানলো মুম্বাই পুলিশ
কোথায় পর্ণ ছবির ব্যবসা চালাতেন শিল্পা শেট্টির স্বামী ? জানলো মুম্বাই পুলিশ

৪৫০ পৃষ্ঠার চার্জশিটে ‘বানানা প্রাইম’ ওটিটির সুভজিৎ চৌধুরী এবং কুন্দ্রার একজন স্টাফ উমেশ কামাথের নামও রয়েছে। অশ্লীল ওয়েব সিরিজ ‘প্রেম পাগলানি’ তৈরি এবং ওটিটিতে আপলোড করার অভিযোগ করা হয়েছে এদের বিরুদ্ধে। অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুন্দ্রার ফার্ম ‘ভিয়ান এন্টারপ্রাইজ’-এর আইটি প্রধান রায়ান থর্পে, সিঙ্গাপুরে বসবাসকারী যশ ঠাকুর ওরফে অরবিন্দ শ্রীবাস্তব এবং লন্ডনে অবস্থিত কুন্দ্রার শ্যালক প্রদীপ বক্সি।

কোথায় পর্ণ ছবির ব্যবসা চালাতেন শিল্পা শেট্টির স্বামী ? তাঁর সাথে যুক্ত ছিলেন বহু তারকা

Shilpa 3মুম্বাই পুলিশ কুন্দ্রাকে প্রায় ১০০টি পর্ন সিনেমা তৈরির অপরাধে অভিযুক্ত করেছে। ২০২০-র অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা বাবদ অন্তত ১ কোটি ১৭ লক্ষ টাকা আয় করেন রাজ কুন্দ্রা।২০২১-২২ সালে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ ৭৩ কোটির বেশি টাকা আয়ের আশা করেছিল রাজের সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর