নজরবন্দি ব্যুরোঃ আইপিএল-এ এই মরশুমে পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ানকে। তার আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন শিখর। ২০২১ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ধাওয়ানের।
আরও পড়ুন : আজ প্রথম WPLএ মুখোমুখি দিল্লি ও মুম্বাই, জিতে ইতিহাস গড়বে কোন দল?

তার জন্য নিজেকেই দায়ি করেছেন ভারতের তারকা ব্যাটার। তবে এটা জানিয়ে রেখেছেন, আগামী দিনে আবার বিয়ে করতে পারেন। তিনি বলেন “বিয়ে টেকানোর ব্যাপারে আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি।

সিদ্ধান্তটা একজন ব্যক্তিরই নেওয়া। তবে কারও দিকে আঙুল তুলতে চাই না। বিয়ে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছি, কারণ এই সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। এখন আমি ক্রিকেট নিয়ে যা কথা বলি, ২০ বছর আগে সেটা জানতাম না।
IPL এর আগেই নিজের ফের বিয়ে নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান

একই কথা বিয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার অভিজ্ঞতা ছিল না।” তিনি আরও বলেন, ‘ওটাও একটা ম্যাচ ছিল। বর্তমানে আমার ডিভোর্স কেস চলছে, এটা শেষ হওয়ার পর বিয়ে করব। আমি এই ক্ষেত্রে আরও বিবেকবান হব। আমি এমন সঙ্গী চাই যার সঙ্গে বাকি যার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি।’



