WPL Fainal: আজ প্রথম WPLএ মুখোমুখি দিল্লি ও মুম্বাই, জিতে ইতিহাস গড়বে কোন দল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ ২০২৩ মেয়েদের প্রিমিয়র লিগের ফাইনাল। খেলবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ২৬ মার্চ ডব্লিউপিএল পেয়ে যাবে টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়নকে। গ্রুপ রাউন্ডে দুটো দল ৬-৬ ম্যাচ জিতেছে এবং একবার করে একে অপরকে হারিয়েছে। টুর্নামেন্টের প্রথম থেকেই দাপট দেখিয়েছে দুটি দল।

আরও পড়ুন: বক্সিংয়ে গোল্ডেন গার্ল সুইটি, একদিনে জোড়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত

তাই এবারের মহিলা আইপিএলের দিল্লি ও মুম্বইয়ের পারফরম্যান্স বলে দিচ্ছে, আজকের ট্রফির লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি এবং মুম্বই লিগ পর্বে একে অপরের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল। এই দুটি দলই লিগ পর্বে একই ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে। কিন্তু দিল্লি নেট রান রেটের ভিত্তিতে শীর্ষে থেকে সরাসরি ফাইনালে চলে যায়।

14 16
আজ প্রথম WPLএ মুখোমুখি দিল্লি ও মুম্বাই, জিতে ইতিহাস গড়বে কোন দল?

মুম্বই এলিমিনেটর ম্যাচ জিতে তবেই ফাইনালে গেছে। আজকের ফাইনাল ম্যাচ হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। যেখানে মুম্বই এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জিতেছে। দিল্লি এই মাঠে দুটি ম্যাচ জিতেছে এবং একটিতে হেরেছে। ফাইনালে মুম্বইকে বড় স্কোর করতে হলে হরমনপ্রীত কৌরকে বড় ইনিংস খেলতে হবে।

12 18

অন্যদিকে ন্যাট সিবার ব্রান্টকেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এবং দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং মুম্বই অধিনায়কের খারাপ ফর্মের পুরো সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস ধীরে ধীরে গতি বাড়িয়ে মুম্বইকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে সরিয়ে দেয়।

আজ প্রথম WPLএ মুখোমুখি দিল্লি ও মুম্বাই, জিতে ইতিহাস গড়বে কোন দল?

13 17

ল্যানিং এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিজান ক্যাপ এখনও পর্যন্ত ব্যাট হাতে ভালো পারফর্ম করেছেন। দুই দলই শক্তিশালী। তাই ফাইনালে শিরোপা পাওয়ার দাবিদার হিসেবে কোন দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর