হঠাৎই উলটো সুর শেখ শাহজাহানের গলাতে। সন্দেশখালিতে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন শেখ শাহজাহান। বললেন, “সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে” শুধু তাই নয়, ইডি তদন্ত হলে সবচেয়ে ভালো হবে বলেও মত সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র। সন্দেশখালিকাণ্ডে সিবিআই এবং ইডির যুগ্ম তদন্তে ভাল ফল মিলবে বলেই মত ধৃত শাহজাহান শেখের।



আরও পড়ুন : ‘একটি ভোটও যেন অন্যদিকে না যায়’, নজরে সংখ্যালঘু, ইদের নমাজে মুখ্যমন্ত্রী
গতকাল সন্দেশখালির সব মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। আদালতের নির্দেশ মতো এদিন তাঁকে স্বাস্থ্যপরীক্ষার জন্য বের করা হয়।তখনই এমন মন্তব্য করে শাহজাহান। তাঁর এহেন মন্তব্যে রীতিমত শোরগোল পড়েছে। গত ৫ জানুয়ারি রেশন ‘দুর্নীতি’ মামলায় সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি।



সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল। তার পর থেকেই নিখোঁজ ছিলেন শাহজাহান। ৫৫ দিন ‘নিখোঁজ’ থাকার পরে শেষ পর্যন্ত মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। শাহজাহানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিভিন্ন মামলায় সেই তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। শাহজাহানের ভাই ও তার দুই শাগরেদকেও ইডি হেফাজতে চায়। শাহজাহানের স্ত্রীকেও এই মামলায় জেরা করে।

শাহজাহানের ভোলবদল! সিবিআই তদন্ত হলে ফল ভালো হবে
গত কয়েকদিনে বেশ কয়েকবার বয়ান বদল করেছে শাহজাহান। “আমার বিরুদ্ধে বিজেপির দালালরা চক্রান্ত করছে।” এর পর সাংবাদিকরা জানতে চান, কারা ফাঁসাচ্ছে তাঁকে? জবাবে ভোলবদলে শাহজাহান বলেন, “কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।” এরপর আজ ফের তিনি বয়ান বদলে বললেন সিবিআই ইডি তদন্ত হলে ভালোই হবে। আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই।








