মোদির বক্তব্য নিয়ে আক্রমনের ২৪ ঘন্টা পর ভুল স্বীকার শশীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোদির বক্তব্য নিয়ে আক্রমনের ২৪ ঘন্টা পর ভুল স্বীকার শশীর। বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যকে কটাক্ষ করার পর নিচের ভূল মেনে নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। “ভুল হলে তা মেনে নিতে আমার কোনও সমস্যা নেই,” স্পষ্ট জানিয়ে দিলেন থারুর। মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রন পেয়ে দুদিনের বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার তিনি বাংলাদেশে গিয়েছেন।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ৪-০ জিতবে তৃণমূল, উন্নয়নের ভোট হচ্ছে বললেন ছত্রধর।

সেখানের অনুষ্ঠানে মোদি বলেন, “পরাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য আমিও লড়াই করেছিলাম। মুক্তিযুদ্ধের জন্য সহযোগীদের সঙ্গে সত্যাগ্রহ করেছিলাম। ২০-২২ বছর বয়সে জেলে গিয়েছিলাম আমরা। এই লড়াইয়ে কৃষক, জওয়ান, শিক্ষক ও চাকুরিজীবী সবাই একসঙ্গে এসে মুক্তিবাহিনী গঠন করে লড়াই করেছেন।” মোদির এই বক্তব্যের পরেই তার বিরুদ্ধে তোপ দেগে টুইট করেন কংগ্রেস নেতা শশী থারুর। টুইটে তিনি লেখেন, “আন্তর্জাতিক শিক্ষা: আমাদের  প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভারতীয় ‘ফেক নিউজ’-এর স্বাদ দিচ্ছেন। সকলেই জানেন কে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।” এর পরই নিজের ভুল বুঝতে পেরে ফের টুইট করেন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন থারুর।

মোদির বক্তব্য নিয়ে আক্রমনের ২৪ ঘন্টা পর ভুল স্বীকার শশীর। তিনি লেখেন, “আমি যখন ভুল তখন সেটা মেনে নিতে আমার আপত্তি নেই। তাড়াতাড়ি হেডলাইন ও টুইটগুলি পড়তে গিয়েই আমি টুইট করে ফেলেছিলাম, ‘সবাই জানে বাংলাদেশকে কে স্বাধীন করেছিল। ইঙ্গিত ছিল নরেন্দ্র মোদি ইন্দিরা গান্ধীর নাম নেননি। কিন্তু পরে দেখলাম তিনি নিয়েছিলেন। সরি।”  রাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় যান তিনি। সেখান থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেন নরেন্দ্র মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর