শুভেন্দুর মন্তব্যে শান সৌমিত্রের, তবে কি এবার জল্পনার অবসান ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : শুভেন্দুর মন্তব্যে শান সৌমিত্রের, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেক আগেই। চলছে গুঞ্জনও। দলবদল নিয়ে মুখ না খুললেও, নিজের মন্তব্যেই বারেবারে বিতর্কে জড়িয়েছেন, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামের সভা থেকে দলের বিরুদ্ধে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যের পর বিজেপিও তাতে শান দিয়ে আসছে।

আরও পড়ুনঃ শুভেন্দুর মন্তব্যে শান সৌমিত্রের, তবে কি এবার জল্পনার অবসান ?

আর এরই মধ্যে বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-এর মন্তব্য ঘিরেও তৈরী হয়েছে নতুন জল্পনা। শুভেন্দুকে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন একটাই, তবে কি সত্যিই তৃণমূল ছেড়ে যাচ্ছেন গেরুয়া শিবিরে? সবটাই এখন জল্পনা।

এদিন, শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে সৌমিত্র বলেন, “শুভেন্দু অধিকারী বলতে চাইছেন বাংলার স্বার্থে সরকার পরিবর্তন করা দরকার। শুভেন্দু অধিকারী মানুষের জন্য কাজ করতে চান। তাই আমরা চাই তিনি বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিন”।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, শুভেন্দুকে বিজেপিতে নিয়ে আসার জন্য বিজেপি নেতা মুকুল রায় বড় ভূমিকা পালন করছেন। তবে কি ২১ শের নির্বাচনের আগেই দলবদল করবেন? শুভেন্দুর অবস্থানে এখন সবটাই ধোঁয়াশা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর