করোনাযুদ্ধে জয়ের দিকে পা বাড়াচ্ছে দেশ, গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার বেশি দৈনিক সংক্রমনের তুলনায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনাযুদ্ধে জয়ের দিকে পা বাড়াচ্ছে দেশ, সংক্রমণ কমলো নভেম্বরের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আরও। করোনাভাইরাস এ নতুন করে আক্রান্ত হয়েছেন গত ৪৮ ঘন্টায় প্রায় ৪৫ হাজার।৪৯৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ গিলগিট- বালটিস্তানকে পাকিস্তানের ‘পঞ্চম প্রদেশ’ হিসাবে ঘোষণা করলেন ইমরান খান।

দৈনিক সুস্থতার হার ও বেড়েছে স্বাস্থ্যমন্ত্রক এর নয় পরিসংখ্যান অনুযায়ী। বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে ফিরেছেন দৈনিক আক্রান্তের চেয়ে। আর তাতেই আরও উজ্জ্বল হয়েছে আশার আলো। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী,

নভেম্বরের প্রথম দিন এ দেশে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাটা ছিল ৪৬,৯৬৪। তবে নভেম্বরের দ্বিতীয় দিনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৩০ জন। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যাটা বেশ খানিকটা কমলো।

করোনাযুদ্ধে জয়ের দিকে পা বাড়াচ্ছে দেশ, এখনো পর্যন্ত মোট করুণা জয়ীর সংখ্যা ৭৫ লক্ষ ৪ হাজার ৭৯৮। লক্ষনীয় আরো একটি পরিসংখ্যান ও। এই মুহূর্তে দেশে আপাতত মোট করোনা পজিটিভ এর সংখ্যা ৫ লক্ষ ৬১ হাজার ৯০৮।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন