ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছিলেন তিনি। বিশ্বকাপের অব্যবহিত পরে জানা যায় গোড়ালির চোট নিয়ে বিশ্বকাপে নেমেছিলেন তিনি। ব্যথা কমার ইঞ্জেকশন নিতেন মেগা ইভেন্ট চলাকালীন। সেই মহম্মদ শামি এবার নেটে বোলিং অনুশীলন শুরু করেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। নিজের চোট ও ফিটনেস নিয়ে শামি নির্ধারিত সময় অন্তর ছবি বা ভিডিও পোস্ট করেন সমাজ মাধ্যমে।

সম্প্রতি শামির তেমনই একটি আপডেট খুশি ককবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। সমাজ মাধ্যমে শামি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নেটে বল করতে দেখা যায়। স্বাভাবিক ভাবে দৌড়তে দেখা যাচ্ছে না তাঁকে। কোমর পুরো ভাঙছেন না।

ম্যাচে বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করেন, অনুশীলনে সেটা করতে দেখা যাচ্ছে না। রান-আপ অনেকটা কমিয়ে বল করছেন। ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। সেই সফরে খেলতে পারবেন না শামি। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা ভারতের।
অনুশীলন শুরু করলেন শামি, কবে মাঠে ফিরছেন বাংলার পেসার?

সেখানে শামিকে ফেরানো হতে পারে। তবে অভিজ্ঞ পেসারকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না। বাংলাদেশের বিরুদ্ধে তরুণ পেসারদের খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে শামিকে ভারতীয় জার্সিতে দেখার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।



