Md Shami: ভারতের হারে খুশি প্রাক্তন পাক ক্রিকেটার, পাল্টা মোক্ষম জবাব শামির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে খুশি প্রাক্তন পাক তারকা আবদুল রাজ্জাক। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত হেরে যাওয়ায় আসলে ক্রিকেটই জিতেছে। শুধু রাজ্জাক নয়, ভারতের হারে আরও মন্তব্য করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা।

আরও পড়ুন: গুজরাট টাইটান্স ছাড়তে পারেন হার্দিক! অর্জুন সহ ৭ জনকে ছেঁটে ফেলল মুম্বাই

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রাজার দাবি, বিশ্বকাপে অ্যাডভান্টেজ পেতে নাকি অন্য বল ব্যবহার করেছে ভারত। এক চ্যানেলে তিনি আরও বলেন, বিশ্বকাপে যাতে বাকি ৯টা দলের থেকে ভারতীয় দল বেশি ভালো পারফর্ম করতে পারে এবং পিচের থেকে অতিরিক্ত সুযোগ পায়, তার জন্য আইসিসি অন্য এক সেট বল তাদের দিয়েছিল।

ভারতের হারে খুশি প্রাক্তন পাক ক্রিকেটার, পাল্টা মোক্ষম জবাব শামির

আর এই মন্তব্যের পর তেলে বেগুনে জ্বলে উঠেছে মহম্মদ শামি। তিনি ভেবেই পাচ্ছেন না, আন্তর্জাতিক ম্যাচ খেলা এক ক্রিকেটার কীভাবে এমন দাবি করতে পারেন! তাই তাঁর বক্তব্য, “বিশ্বকাপে যখন প্রথম দলে ছিলাম না, তখন থেকেই এই দাবিটা শুনছি। যখন খেলতে শুরু করলাম, ৫ উইকেট নিলাম।”

ভারতের হারে খুশি প্রাক্তন পাক ক্রিকেটার, পাল্টা মোক্ষম জবাব শামির

ভারতের হারে খুশি প্রাক্তন পাক ক্রিকেটার, পাল্টা মোক্ষম জবাব শামির

সঙ্গে তিনি আরও যোগ করেন, “ব্যাপারটা অনেক পাক ক্রিকেটারেরই হজম হয়নি। তাতে আমি কী করব? ওরা ভাবে ওদের পেসাররাই সেরা। আমি মনে করি, সঠিক সময়ে যে পারফর্ম করতে পারে, সে-ই সেরা। কিন্তু ওরা বিতর্ক তৈরি করতে ভালোবাসে। সেই জন্য বলে যাচ্ছে, বলের রং, কোম্পানি সব নাকি আলাদা। এবার শুধরে যাও বন্ধু।” যদিও হাসান রাজার আজব দাবি মেনে নেননি ওয়াসিম আক্রমের মতো পাকিস্তানের প্রাক্তনীরা।

ভারতের হারে খুশি প্রাক্তন পাক ক্রিকেটার, পাল্টা মোক্ষম জবাব শামির
ভারতের হারে খুশি প্রাক্তন পাক ক্রিকেটার, পাল্টা মোক্ষম জবাব শামির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর