নজরবন্দি ব্যুরোঃ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আজ আদালতে সাক্ষ্য প্রমান দেওয়ার কথা ছিল বাংলাদেশি অভিনেতা শাকিব খানের। কিন্তু শরীর অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির থাকতে পারেননি। প্রবল জ্বরে আক্রান্ত অভিনেতা। সুত্রের খবর এমনটাই।
আরও পড়ুনঃ উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে নীল, অভিনেতা কী বলছেন?
২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং করার সময় প্রযোজক রহমত উল্লাহর শাকিব খানের বিরুদ্ধে এনেছিল ধর্ষণের অভিযোগ। সেই জন্যই ডাকা হয়েছিল অভিনেতাকে। কিন্তু পর পর বিভিন্ন তারিখ ফেললেও শাকিব খান আসতে পারেননি। তাকে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে ১৫ জানুয়ারি।

চলতি মাসের ১৮ এপ্রিল শাকিব খানের বিরুদ্ধে আদালতে প্রযোজক মামলা দায়ের করেন। এমনকি সহ অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে ১০০ কোটির ক্ষতিপূরণও দেওয়ার আদেশ দেওয়া হয়। ৪৯৯, ৫০০, ৫০১ ধারায় মামলা করা হয় শাকিবের বিরুদ্ধে।
মানহানির মামলায় আদালতে অনুপস্থিত অভিনেতা, পরবর্তী তারিখ ১৫ই জানুয়ারি

এর আগে ৯ই আগস্ট, এবং ৫ই আগস্টেও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছিল কিন্তু সেই দিন গুলিতেও হাজির থাকতে পারেননি অভিনেতা। এর আগে ২৩ শে মার্চ এও অভিনেতাকে ডাকা হয়েছিল কিন্তু তিনি সেই সময়ও কোন কারনে হাজির থাকতে পারেননি। এবার পরবর্তী তারিখ ১৫ই জানুয়ারিতেও অভিনেতা আসতে পারবে কিনা সেটাই দেখার।



