শাহরুখ খান বলিউডের রোমান্স হিরো। তার একের পর এক রোমান্টিক ছবি বক্স অফিসে দিনের পর দিন সাফল্য পেয়েছে। তবুও গত বছর তিনি একশন হিরো রূপেই আত্মপ্রকাশ করেছিলেন। পাঠান এবং জওয়ান এর মত অ্যাকশনে ভরপুর ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আগামী ২নভেম্বর শাহরুখের জন্মদিন। ৫৯ বছরে পা দিতে চলেছেন বলিউড বাদশা।
আর তার জন্মদিন নিয়ে শুরু হয়েছে বড় গুঞ্জন। মেয়ে সুহানা খানের সঙ্গে তিনি যে ছবি করছেন সে খবর এখন পুরনো। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। এই ছবিতেও অ্যাকশন রূপে ধরা দিবেন কিং খান। সুহানা চরিত্র নাকি চ্যালেঞ্জিং। ছবির নাম হতে পারে ‘কিং’।
এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা অভিষেক বচ্চনের। আর যে গুঞ্জন বলিউডে চলছে তা হল শাহরুখের জন্মদিন ২রা নভেম্বরই ঘোষণা হতে পারে এই ছবির। শাহরুখ ভক্তদের রিটার্ন গিফট হিসেবে এর চেয়ে ভালো আর কি হতে পারে। ছবিটি প্রযোজনা করেছে সিদ্ধার্থ আনন্দ।
এই ছবিতে নতুন লোকে দেখা যাবে অভিষেককে। এই ছবি নিয়ে এখন জোর কদমে কাজ চলছে। শাহরুখের জন্মদিনে ছবির ঘোষণার পরেই শুটিংয়ের কাজ শুরু হতে পারে বলে জানা জানা গেছে। এক কথায় শাহরুখের জন্মদিনে তার ভক্তদের জন্য বড় রিটার্ন গিফট আনতে চলেছেন কিং খান।



