সিআইডি জেরার মুখে শাহজাহান, বসিরহাটের আইসি বদল

বসিরহাট পুলিশ জেলার প্রশান্ত দত্তকে পাঠানো হয়েছে পুরুলিয়া জেলার মানবাজারে। আর সিআইডির ইনস্পেক্টর বিশ্বজিৎ মণ্ডলকেও বদলি করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৫৫ দিন পর গ্রেফতার হয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা। রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে যখন বসিরহাট আদালতে তোলে তখন তাকে বাদশার মেজাজেই দেখা যায়। তিনি আদালতে আঙুল তুলে কথা বলছিলেন। তারপর তদন্তের জন্য তাকে সিআইডি র সদর দফতর ভবানী ভবনে নিয়ে আসা হয়। সেখানেই দফায় দফায় জেরা চলছে। এর মধ্যে বদলি হল বসিরহাট থানার আইসি।

সিআইডি জেরার মুখে শাহজাহান, বসিরহাটের আইসি বদল

আরও পড়ুন : অর্পিতাকে সন্তান দত্তকে ছাড়পত্র ‘কাকা’ পার্থর, দিয়েছিলেন আজীবন দায়িত্বের প্রতিশ্রুতিও

সি আই ডি র ইন্সপেক্টর করে তাকে পাঠানো হয়েছে। এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে শেখ শাহজাহান এখন ধীরে ধীরে সেই মেজাজ হারিয়েছেন। বসিরহাট থানার আইসি হিসেবে এখানে ছিলেন কাজল বন্দ্যোপাধ্যায়। বসিরহাট থানার নতুন আইসি হয়ে এসেছেন রক্তিম চট্টোপাধ্যায়। তাহলে কি কাজলবাবু পুরষ্কৃত হলেন?‌ প্রশ্ন উঠছে।

সিআইডি জেরার মুখে শাহজাহান, বসিরহাটের আইসি বদল

তবে পুলিশ সূত্রে খবর, রুটিন বদলি ছাড়া এই রদবদল আর কিছুই নয়। কিন্তু এটা সহজভাবে দেখছেন না অনেকেই। অন্যদিকে সিআইডি সূত্রে খবর দলের পদ খোয়া যাওয়ায় আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে শাহজাহানের তেজ। সুর নরম করে আর পাঁচটা অভিযুক্তের মতই সিআইডি র সব প্রশ্নবাণ সহ্য করছেন তিনি। এই মামলায় সি আই ডি ওই আধিকারিককেও ডেকেছেন যার অভিযোগে শাহজাহান দোষী প্রমাণিত হয়।

সিআইডি জেরার মুখে শাহজাহান, বসিরহাটের আইসি বদল
সিআইডি জেরার মুখে শাহজাহান, বসিরহাটের আইসি বদল

সিআইডি জেরার মুখে শাহজাহান, বসিরহাটের আইসি বদল

এছাড়া মালদা থানার আইসি দীপক কুমার দাসকেও বদলি করে দেওয়া হয়েছে। তাঁকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে। পুরুলিয়ার মানবাজারের সিআই সিদ্ধার্থ ঘোষকে বসিরহাট পুলিশ জেলায় বদলি করেছে। বসিরহাট পুলিশ জেলার প্রশান্ত দত্তকে পাঠানো হয়েছে পুরুলিয়া জেলার মানবাজারে। আর সিআইডির ইনস্পেক্টর বিশ্বজিৎ মণ্ডলকেও বদলি করা হয়েছে। তবে সবার আগে বদলি করা হয় বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত